ইসলামী ফতোয়া

ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ

আমাদের এলাকায় প্রচলন রয়েছে যে, কেউ মারা গেলে তার বাড়িতে তিনদিন পর্যন্ত চুলা জ্বালানো যাবে না। এ সময় আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশী তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়। মানুষ এটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। আসলেই কি মৃতের পরিবারের জন্য তিন দিন পর্যন্ত চুলা জ্বালানো নিষেধ? জানালে কৃতজ্ঞ হব।

খাওয়া-পোশাক
আপনাদের এলাকার প্রচলনটি শরীয়তসম্মত নয়। কেউ মারা গেলে সে বাড়িতে তিনদিন প...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

নিচের বিষয়গুলোর সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন। ক) মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য দুআ করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কি? খ) মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য এক-দুটি সূরা যেমন-সূরা ইয়াসীন, সূরা মূলক ইত্যাদি তেলাওয়াত করে দুআ করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কি? গ) মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য কুরআন খতম করে দুআ করে টাকা গ্রহণ করা ও খাওয়া যাবে কি? ঘ) দুনিয়াবাী উদ্দেশ্যে, যেমন-রোগ-ব্যাধি থেকে আরোগ্য লাভ করা, ঘরে বরকতের জন্য দুআ করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কি? ঙ) দুনিয়াবী উদ্দেশ্যে এক-দুটি সূরা তেলাওয়াত করে দুআ করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কি? চ) দুনিয়াবী উদ্দেশ্যে কুরআন খতমের পর দুআ করে খাওয়া ও টাকা নেওয়া যাবে কি? উপরোক্ত সূরতগুলোর মধ্যে কোন সূরতে টাকা গ্রহণ করা ও খাওয়া জায়েয হবে আর কোনটিতে জায়েয হবে না?

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

এক ওয়াযে শুনেছি, আয়াতুল কুরসীর ব্যাপারে শয়তান নিজেই নাকি বলেছে, শোয়ার আগে এটি পাঠ করলে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। একথা কি হাদীসে আছে? থাকলে তা কি সহীহ হাদীস?

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

শ্রদ্ধাভাজন মুফতী সাহেবের নিকট বিনীত আরজ এই যে, নিম্নোল্লেখিত মাসআলার সঠিক সমাধান জানিয়ে আমাকে বাধিত করবেন। ফিদয়া আদায় করার ক্ষেত্রে মিসকীনকে খানা না খাইয়ে এর মূল্য সদকা করে দিতে চাইলে কাউকে মালিক বনানো কি জরুরি? কোনো কারণবশত খানা খাওয়াতে না পারলে এর মূল্য অন্যান্য নফল সদকার মতো মসজিদে দেওয়া, মাদরাসার বিল্ডিং নির্মাণ বা জনকল্যাণমূলক অন্য কোনো কাজে ব্যয় করা যাবে কি না?

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমি একদিন পুকুরে গোসল করছিলাম। গোসল করার সময় লুঙ্গি সামান্য নিচু হলে শুধু নাভি দৃষ্টিগোচর হয়। এতে আমার পাশে থাকা এক চাচা বললেন, নাভি সতর, তা দেখলে হারামের গুনাহ হবে। আমি বললাম, আমি জানি নাভি সতর নয়। তার প্রতি দৃষ্টি পড়লে গুনাহ হবে না। সে বলল, সারা জীবন শুনে এলাম নাভির প্রতি দৃষ্টি পড়লে গুনাহ হয়। জানিয়ে বাধিত করবেন তার কথা কি সঠিক?

খাওয়া-পোশাক
নাভি সতরের অন্তর্ভুক্ত নয়। আপনার চাচার বক্তব্যটি সঠিক নয়। পুরুষের সতর হল...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার এক বন্ধু খালি মাথায় হাম্মামে যাচ্ছিলেন। আমি তা লক্ষ করে তার টুপিটি তার হাতে তুলে দিলাম। তিনি টুপি হাতে নিয়ে হেসে বললেন, টুপি মাথায় হাম্মামে যাওয়ার বিধান কী? এ ব্যাপারে কোনো হাদীস বা আছার আছে কি? আমি তখন সন্তোষজনক কোনো জবাব দিতে পারিনি। মাসআলাটির দলীলসহ সমাধান জানিয়ে বাধিত করবেন।

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এদের মধ্যে সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে?

খাওয়া-পোশাক
হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের দেশে অনেক লোককে দেখা যায়, আবা পরিধান করে, যা টাখনুর নিচে ঝুলে থাকে। আমরা জানি, টাখনুর নিচে কাপড় পরা নিষেধ। আবাও কি এ হুকুমের অন্তর্ভুক্ত?

খাওয়া-পোশাক
হ্যাঁ, আবা এবং সকল ধরনের পোষাক পুরুষের জন্য টাখনু গিরার নিচে ঝুলিয়ে পরা নাজ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আজকের আধুনিক সময়ে যদিও ঘড়ির প্রয়োজন কমে গেছে তবুও প্রায় সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অনেকেই বলে যে, পুরুষদের ঘড়ি বাম হাতে পরতে হয়। আর মেয়েদের পরতে হয় ডান হাতে। আবার দু তিনজন হুজুর থেকে শুনেছি, পুরুষরা ঘড়ি ডান হাতে পরবে। তারা মেয়েদের কথা উল্লেখ করেননি। এখন কার কথা অনুসরণ করব? দলিলসহ জানতে চাই।

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

জুমআর প্রথম আযানের পর আমরা অনেকেই খানাপিনা, গোসল, কাপড় ইস্ত্রি, কাপড় ধোয়া, কুরআন তেলাওয়াত ইত্যাদি কাজ করে থাকি। জানতে চাই, আযানের পর এ সমস্ত কাজ করা ঠিক কি না?

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

ফতোয়া জিজ্ঞাসা করুন

আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।