ইসলামী ফতোয়া

ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ

পাগড়ি পরিধানের হুকুম কী? বিস্তারিত জানতে চাই। অনেককে দেখা যায়, শুধু ফরয নামাযের সময় পাগড়ি পরিধান করে। এজন্য যে, পাগড়ি বেঁধে নামায আদায় করলে ১ রাকাতে সত্তর রাকাতের ছওয়াব পাওয়া যায়। এবং অনেককে এটাও বলতে শোনা যায় যে, যদি ইমাম সাহেব পাগড়ি বেঁধে নামায পড়ান তাহলে ইমাম ও মুক্তাদিরা নামাযে সত্তর গুণ সওয়াব লাভ করবেন। আমার জানার বিষয় হল, তাদের কথা কতটুকু সঠিক? জানালে উপকৃত হব। তাছাড়া একটি বইয়ে দেখতে পেলাম, পাগড়ি পরে নামায আদায় করলে সত্তর গুণ সওয়াব পাওয়া যায়। আবার আরেকটি বর্ণনায় রয়েছে পঁচিশ গুণ সওয়াব পাওয়া যায়। এরপর উক্ত বইয়ে লেখা হয়েছে যে, এ হাদীসগুলো দুর্বল হলেও বেশি দুর্বল নয় আর ফাযায়েলের ক্ষেত্রে যয়ীফ হাদীসের উপর আমল করতে কোনো অসুবিধা নেই। উক্ত বইয়ের বক্তব্য কি সঠিক?

খাওয়া-পোশাক
পাগড়ি মাসনূন পোশাকের অন্তর্ভুক্ত। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসা...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমি একটি বায়িং হাউজে কোয়ালিটি কন্ট্রোলার পদে কর্মরত। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি পোশাক ইনস্পেকশনের কাজে যেতে হয়। মাঝেমধ্যেই গার্মেন্টেস মালিকগণ উপহার বা গিফট হিসেবে আমাকে বিভিন্ন খাম দেয়। তাতে ভালো অংকের টাকা থাকে। এক্ষেত্রে তাদের গোপন উদ্দেশ্য হল, আমি যেন খুব যাচাই বাছাই না করেই ইনস্পেকশন রিপোর্ট ওকে করে দিই। প্রশ্ন হল, শরীয়তের দৃষ্টিতে আমার জন্য এ উপহার নেওয়া কি বৈধ? যদি বৈধ না হয় তাহলে আমার করণীয় কী?

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

মান্যবর মুফতী সাহেব, আমার একটি পাঞ্জাবী টেইলার্সের দোকান আছে। লোকেরা কাপড় ও মাপ দিয়ে যায়। বানানো হলে মজুরী দিয়ে পোশাক নিয়ে যায়। জানার বিষয় হল, অনেকে অর্ডার দিয়ে পরে আর পোশাক নিতে আসে না। কেউ কেউ এক বছর পরে নিতে এসেছে- এমনও হয়েছে। এভাবে আমার টেইলার্সে কিছু জামা প্রস্তুত হয়ে পড়ে আছে। অন্যদিকে অর্ডার রসিদে স্পষ্ট লেখা আছে ‘ডেলিভারির তারিখের দুইমাস বা ষাট দিনের মধ্যে জামা না নিলে পরে যদি তা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’ যেহেতু প্রত্যেকটি প্রস্তুতকৃত জামার মজুরী কারিগরকে পরিশোধ করা দায়িত্ব তাই এসকল কাপড় বিক্রি করে আমার জন্য মজুরী আদায় করার কোনো সুযোগ আছে কি না? পরে অর্ডারকারী আসলে আমার কী করণীয়? আমার অবস্থা বিবেচনা পূর্বক করণীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ চাই।

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমি এক মাদরাসার নূরানী বিভাগের শিক্ষক। এ বিভাগের প্রায় সব ছাত্রই অপ্রাপ্ত বয়স্ক। তারা নিজেদের জন্য বাসা থেকে বিভিন্ন খাবার ও টাকা-পয়সা নিয়ে আসে। তারা সেই খাবার আমাকে দিতে চায় এবং তাদের টাকা দিয়ে মাঝে মাঝে বিভিন্ন জিনিস কিনে এনে আমাকে দেয়। জানার বিষয় হল, আমার জন্য তাদের দেওয়া খাবার ও অন্যান্য জিনিস গ্রহণ করা জায়েয হবে কি?

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

অনেককে দেখা যায়, তারা প্যান্টের সাথে গেঞ্জি কিংবা শর্ট শার্ট পরে এবং ঐ পোশাকে নামায আদায় করে। আর ঐ পোশাকে নামায পড়লে রুকু-সিজদার সময় সাধারণত কোমরের নিচের অংশ থেকে কাপড় সরে যায়। আমার প্রশ্ন হল, ঐভাবে নামায পড়লে কি তা সহীহ হবে? জানিয়ে বাধিত করবেন।

খাওয়া-পোশাক
পুরুষের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত অংশটুকু সতরের অন্তর্ভুক্ত। যা ঢেকে রা...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

দুধ, চিনি ইত্যাদির সাথে অনেক সময় পিঁপড়া থাকে। দুধ বা চিনির সাথে দু একটা পিঁপড়াও মুখের ভিতরে চলে যায়। জানতে চাই, চিনি বা দুধের সাথে থাকা ঐ পিঁপড়া খাওয়া যাবে কি? এ বিষয়ে শরয়ী সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের স্কুলের এক স্যারকে বলতে শুনলাম যে, প্লেটের মাঝখান থেকে খাবার খাবে না। খেলে খাবারের বরকত থকে না। তার এ কথাটি কতটুকু সঠিক? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

শীতকালে আমাদের এলাকায় কানটুপি পাওয়া যায়। যা পরিধান করলে সাধারণত কপাল ঢেকে যায়। প্রশ্ন হল, কানটুপি পরে কপাল ঢাকা অবস্থায় সিজদা করলে সিজদা আদায় হবে কি?

খাওয়া-পোশাক
টুপি ইত্যাদি দ্বারা কপাল আবৃত অবস্থায় সিজদা করা অনুত্তম। নাফে রহ. বলেন, আবদ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের এলাকায় নিয়ম আছে যে, বাচ্চার খতনা করার কিছুদিন পর তার পিতা-মাতা বা অভিভাবক তাদের নিকটাত্মীয়, পাড়া-প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের দাওয়াত করে। তাতে বড় আকারে খাবারের আয়োজন করা হয় এবং আমন্ত্রিত মেহমানগণ বিভিন্ন ধরনের উপহার-উপঢৌকন দিয়ে থাকে। জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে খতনা উপলক্ষে এ ধরনের দাওয়াতের আয়োজন করার বিধান কী? এবং এমন দাওয়াতে অংশগ্রহণ করার হুকুম কী?

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমরা জানি, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলা সুন্নত এবং হাদীস শরীফে বিসমিল্লাহ পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলাবারাকাতিল্লাহ এই ইবারতে কোনো দুআ হাদীস শরীফে কিংবা সাহাবা-তাবেয়ীনের আছারে বর্ণিত আছে কি না?

খাওয়া-পোশাক
...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

ফতোয়া জিজ্ঞাসা করুন

আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।