دینی سوالات کے جوابات اور فتاوی

একবার আমি ইশার নামাযে মাসবুক হই। ইমাম সালাম ফেরানোর পর যখন বাকি নামায পড়তে দাঁড়ালাম তখন কত রাকাত ছুটেছে তা বিলকুল মনে আসছে না। হঠাৎ মাথায় আসল পাশের মুসল্লি তো আমার সাথেই এসেছে। সে যত রাকাত পড়ে তত রাকাত পড়লে তো হয়ে যায়। এ বলে আমি তার মতো নামায পড়ে সালাম ফিরাই। জানার বিষয় হল, এভাবে নামায পড়ার কারণে নামাযের কোনো ক্ষতি হয়েছে কি? আদৌ নামায হয়েছে কি না তাতেও আমি সন্দিহান।

আদব-ব্যবহার
কত রাকাত ছুটেছে তা মনে না থাকলে পাশের মুসল্লিকে লক্ষ্য করে সে অনুযায়ী নামায পূর্ণ করা জায়েয আছে। এভাবে নামায পড়লে তা আদায় হয়ে যায়। তাই আপনার নামাযও সহীহ হয়েছে। এ নিয়ে সংশয়ে থাকার প্রয়োজন নেই। -ফাতাওয়...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমরা হজ্বের বিভিন্ন বইয়ে পড়েছি , ইহরাম করার আগে দুই রাকাত নফল নামায পড়া সুন্নাত। কিন্তু কিছুদিন আগে এক ভাই থেকে শুনলাম ,
ইহরামের আগে কোনো নামায নেই। বরং
তা বিদআত। কথাটি শোনার পর বিভ্রান্তিতে
পড়ে যাই। এক্ষেত্রে সঠিক মাসআলা কী ?
দলীল প্রমাণসহ জানতে চাই।

হজ্ব
একাধিক হাদীসে নামাযের পর ইহরাম করার কথা এসেছে। অতএব ফরয নামায আদায় করলে এরপর ইহরাম করবে নতুবা ইহরামের উদ্দেশ্যে দুই রাকাত নফল নামায পড়ে এরপর ইহরাম করবে। এটিই সুন্নত। সহীহ বুখারীতে আছে , উমর রা. বলে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন জানাযার নামায পড়ানোর সময় ভুলে ৩য় তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে ফেলেন। মুসল্লিরা সাথে সাথে লোকমা দেয়। পরে ইমাম সাহেব পুনরায় শুরু থেকে জানাযা নামায পড়ালেন। জানতে চাই, তার এ কাজ কি ঠিক হয়েছে? দ্বিতীয় জানাযা কি সহীহ হয়েছে?

আদব-ব্যবহার
প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথম জানাযা আদায় হয়নি। তাই দ্বিতীয়বার জানাযা পড়া ঠিক হয়েছে। জানাযা নামাযে চার তাকবীরই ফরয। একটি ছুটে গেলেই নামায হবে না। অবশ্য ইমাম সাহেব তৃতীয় তাকবীর শেষে ভুলে সালাম ফিরান...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

বিতর নামাযে কোন্ দুআ কুনূত পড়ব? অনেকে বলেন, আমরা যে দুআ কুনূত পড়ি- )اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ، اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ، نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ ( সেটি সঠিক নয়। তারা অপর একটি দুআ কুনূত বলে। কোন্টি সঠিক?

আদব-ব্যবহার
প্রশ্নোক্ত দুআ কুনূত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এটিকে ভুল বলা ঠিক নয়। বিখ্যাত হাদীসগ্রন্থ মুসান্নাফে ইবনে আবী শাইবায় আবদুর রহমান আসসুলামী রাহ. থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রা....
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

একবার আমি তিন দিনের জন্য তাবলীগে গিয়েছি। আমাদের আমীর সাহেব গাশ্ত করার সময় এক হিন্দুকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে এসেছেন। আমীর সাহেব জানতেন না যে, এ লোক হিন্দু। আবার ঐ লোকও বলেনি পরে স্থানীয় লোকজন ঐ হিন্দু ব্যক্তিকে মসজিদে দেখে আমাদেরকে অনেক বকাবকি করেছেন। জানার বিষয় হল, হিন্দুরা মসজিদে প্রবেশ করা কি নাজায়েয?

আদব-ব্যবহার
দ্বীনী কথা শোনানো ও হেদায়েতের উদ্দেশ্যে হিন্দু বা বিধর্মীকে মসজিদে প্রবেশ করতে দেওয়া জায়েয। হাদীস শরীফে এসেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী সাকীফ গোত্রের কাফের প্রতিনিধি দলকে মসজিদ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার বাড়ির পাশে এক হিন্দু লোক থাকে। সে আর্থিকভাবে খুবই অসচ্ছল। আমি চাচ্ছি তাকে কিছু দান-সদকা করতে। এখন হুযুরের নিকট জানার বিষয় হল, আমি কি তাকে সদাকাতুল ফিতর বা মানতের টাকা দিতে পারব? আর তাকে নফল দান করলে সওয়াব পাওয়া যাবে কি?

আদব-ব্যবহার
অমুসলিমদেরকে নফল সদকা দেওয়া জায়েয এবং এতে সওয়াবও রয়েছে। তবে তাদেরকে সদকায়ে ফিতর বা মানতের টাকা দেওয়া যাবে না। কেননা সদকায়ে ফিতর বা মানতের টাকা বিশুদ্ধ মত অনুযায়ী শুধু মুসলিম গরীবদের হক। -মুসা...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

সফর অবস্থায় নামায কসর করা কি জরুরি? এক ব্যক্তি বলল কসর জরুরি নয়। কেউ চাইলে পুরো নামাযও পড়তে পারে আবার কসরও করতে পারে। এতে কোনো অসুবিধা নেই। তার এ কথার পর বিষয়টি নিয়ে আমি সংশয়ে পড়ে যাই। দয়া করে আমাকে এর সমাধান জানাবেন।

আদব-ব্যবহার
মুসাফিরের জন্য চার রাকাতবিশিষ্ট ফরয নামায একাকী পড়লে বা মুসাফির ইমামের পেছনে আদায় করলে কসর করা জরুরি। এক্ষেত্রে পূর্ণ নামায পড়া ঠিক নয়। ঐ লোকের বক্তব্য সহীহ নয়। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সা...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমি আমার বাড়ির ২টি ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকি। কয়েকমাস থেকে তা খালি পড়ে আছে। গত সপ্তাহে এক ভাড়াটিয়ার সাথে কথা হয়েছে যে, সে একটি ভাড়া নিবে। এখন জানতে পারি যে, সে হিন্দু। আমার জানার বিষয় হল, হিন্দুকে ঘর ভাড়া দেওয়া কি জায়েয?

আদব-ব্যবহার
জ্বী, অমুসলিমকে ঘর ভাড়া দেওয়া জায়েয। এবং তার থেকে প্রাপ্ত ভাড়াও বৈধ। তবে এমন কাউকে ভাড়া দেওয়া যাবে না যার দ্বারা মুসলিম সমাজে বিধর্মীদের আচার-অনুষ্ঠান প্রচার পায় কিংবা যার দ্বারা মুসলমানদের দ্...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

জনৈক ইমাম সাহেব জানাযার নামাযে তিন তাকবীর বলে সালাম ফিরিয়েছেন। নামায শেষে এ নিয়ে বিতর্ক দেখা দিলে ইমাম সাহেব পুনরায় চার তাকবীরের সাথে নামায পড়ান। জানতে চাই, আমাদের প্রথম নামাযই বিশুদ্ধ ছিল কি না? নাকি দ্বিতীয়বার পড়া যথাযথ হয়েছে?

আদব-ব্যবহার
প্রথম জানাযায় তিন তাকবীর বলে সালাম ফিরানোর কারণে তা আদায় হয়নি। সুতরাং পরে আবার আদায় করা যথাযথ হয়েছে। প্রকাশ থাকে যে, জানাযা নামাযে চার তাকবীর ফরয। একটি তাকবীর কম হলেও নামায আদায় হবে না। উল্লেখ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমি যোহরের নামাযের চতুর্থ রাকাতে ইমামের সাথে শরিক হই। ইমাম সাহেব তার কোনো ভুলের জন্য নামায শেষে সাহু সিজদা আদায় করেন। কিন্তু আমি সাহু সিজদা না দিয়ে বসে থাকি। কারণ আমি এক ব্যক্তির কাছে শুনেছিলাম, মাসবুক সাহু সিজদা না দিয়ে বসে থাকবে। কিন্তু নামাযের পর পাশের এক মুসল্লি বলল, মাসবুক ব্যক্তিও ইমামের সাথে সাহু সিজদায় শরিক হবে। অন্যথায় তার নামায সহীহ হবে না। এখানে কার কথাটি সঠিক? জানালে উপকৃত হব।

আদব-ব্যবহার
মাসবুক ইমামের সাথে সাহু সিজদায় শরিক হবে- এটাই সঠিক। তবে সাহু সিজদার পূর্বে ইমাম যখন সালাম ফিরান তখন সে সালাম না ফিরিয়ে চুপ করে বসে থাকবে। ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, إِذَا انْتَهَى إِلَى الْإِمَامِ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

فتوی دریافت کریں

اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔