ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ
ট্রেনে ঢাকা থেকে ভৈরব যাবর জন্য টিকেট কাটতে লাইনে দাঁড়াই। কিন্তু সিরিয়াল আসার আগেই টিকেট শেষ হয়ে যায়। ট্রেনও ঈদের সময় খুব জ্যাম ছিল ৷ তাই টিকেট না কেটে আরো কয়েকজন মিলে ট্রেনের ছাদে উঠে যাই এবং বিনা খরচে ভৈরব পৌঁছি। এখন আমার প্রশ্ন হল, এভাবে ট্রেনের ছাদে ভ্রমণ করা আমাদের জন্য কতটুকু ঠিক হয়েছে? এবং আমাদের উপর এর ভাড়া আবশ্যক কি না? দিতে হলে কিভাবে কতটুকু দিব?
ব্যবসা-চাকুরী
প্রশ্নোক্ত অবস্থায় বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা বৈধ হয়নি। এবং ট্রেনের ছাদে ভ্রমণ করাও বাংলাদেশের আইনগত নিষিদ্ধ। সরকার কর্তৃক সকল বৈধ আইন জনগণের জন্য মেনে চলা আবশ্যক। সুতরাং উভয় ক্ষেত্রেই আইন অমান্য ক...
আমি একটি এনজিওতে চাকরি করছি। আমার কাজ হল, মানুষের মাঝে টাকা ঋণ দেওয়া যে টাকা ঋণগ্রহিতারা কিছু বেশিতে আদায় করে থাকে। যেমন কেউ ২০,০০০/-টাকা ঋণ নিলে সে কিস্তির মাধ্যমে ২২,০০০/- টাকা আদায় করে। প্রশ্ন হল, এই ধরনের চাকরি কি বৈধ হবে?
ব্যবসা-চাকুরী
প্রশ্নে বর্নিত সুরতে আপনার উক্ত চাকরি করা জায়েয নয় ৷ এবং এর বেতন ভোগ করাও নাজায়েয। কারণ তা সুদের লেনদেন ৷ যা নিকৃষ্টতম হারাম ৷ অতএব যত দ্রুত সম্ভব আপনাকে উপার্জনের কোনো বৈধ পন্থা খুঁজে বের করা অপর...
মুফতী সাহেব! আমি জানতে চাই আমাদের পক্ষ থেকে কোন ধরনে চুক্তি বা আবেদন ছাড়া ই যদি আমার শশুর নিজের পক্ষ থেকে ফার্নিচার ইত্যাদি ঘরের আসবাবপত্র দিতে চায়, তাহলে আমাদের তা গ্রহন করা বৈধ হবে কিনা? জানালে উপকৃত হবো ৷
ব্যবসা-চাকুরী
প্রশ্নে বর্নিত সুরতে আপনাদের পক্ষের দাবি কিংবা সামাজিক কোন ধরনের চাপ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে আপনার শশুর কনের ঘরে ব্যবহারের জন্য কোনো আসবাবপত্র দিলে তা গ্রহণ করা যাবে। আর যদি আপনাদের দাবি কিংবা চাপের ক...
মুফতী সাহেব আমার একটি প্রশ্ন ৷ আমি সরকারী চাকুরী করি ৷ চাকরীর আর কিছুদিন বাকি আছে ৷ সরকার থেকে আমার পেনশন দিবে ৷ আমার বেতন থেকেই টাকা কেটে নিয়েছিল ৷ বেতনের অতিরিক্ত ইন্টারেস্টও দিবে ৷ এখন কাগজপত্র রেডি করতে বলা হয়েছে ৷ আমার জানার বিষয় হলো, আমি পেনশনের পুর্ন টাকা গ্রহন করতে পারব কি না? জানালে উপকৃত হবো ৷
ব্যবসা-চাকুরী
যদি কর্তৃপক্ষ আপনাদের বেতনের নির্দিষ্ট অংশ হাতে না দিয়েই বাধ্যতামূলকভাবে জমা রেখে দেয়। যখন অবসর নিবেন , কর্তৃপক্ষ জমা টাকার সাথে যদি অতিরিক্ত টাকা প্রদান করে, তাহলে তা গ্রহণ করতে শরয়ী দৃষ্টিকোন থেকে...
হুজুর আমি মসজিদের ইমাম ৷ বিভিন্ন বাড়িতে দাওয়াত খেতে হয় ৷ না গেলেও অনেক সমস্যা ৷ এমন বাড়িতেও যেতে হয় যিনি সুদী ব্যাংকে চাকরী করে ৷ আবার কেউ নিজেই সরাসরি সুদখুর ৷ তাই জানার বিষয় হলো, এসব হারাম উপার্জনকারীদের বাড়িতে দাওয়াত খাওয়া কি জায়েজ? জানালে কৃতজ্ঞ থাকবো।
ব্যবসা-চাকুরী
হারাম উপার্জনকারীর যদি পূর্ণ টাকা-ই হারাম হয়। আর লোকটি তার হারাম টাকা দিয়েই দাওয়াত খাওয়ায় অথবা যদি লোকটির উপার্জন হালাল ও হারামের মাঝে মিশ্রিত হয় ৷ এবং হালাল উপার্জনের চেয়ে হারাম উপার্জন বেশি হয...
আমি একদিন একাকি রিকশাকে নির্দিষ্ট গন্তব্যের জন্য ভাড়া করি। পরে রাস্তায় পরিচিত একজনকে ডেকে নিই। তখন রিকশাওয়ালা কোনো আপত্তিও করে না এবং বাড়তি ভাড়াও দেওয়া হয় না। জানার বিষয় হলো, এভাবে পরবর্তীতে রিকশা, অটোরিক্সা, সিএন জি রিজার্ভ ভাড়া নিয়ে পরে রাস্তায় কোনো আরোহী নেওয়া ও অতিরিক্ত ভাড়া সম্পর্কে শরয়ী বিধান কি?
ব্যবসা-চাকুরী
আমাদের দেশের নিয়ামানুযায়ী রিকশা ও অটোরিক্সা/সি এন জি ভাড়া নেওয়ার প্রচলন ভিন্ন ধরনের৷ এজন্য তার হুকুমেও কিছুটা ব্যবধান রয়েছে ৷ রিকশা ভাড়া নেওয়ার সময় চালকের সাথে যতজন আরোহীর চুক্তি হয় ততজনই তাতে আ...
আমি শেয়ার বাজার এর ব্যাবসার সাথে জরিত। এই ব্যবসা কি ইসলামী শরীয়ত অনুযায়ী হালাল?
ব্যবসা-চাকুরী
হালাল ও হারামের দৃষ্টিতে এ ব্যবসাটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক৷ শাইখুল ইসলাম মাওলানা মুহাম্মদ তাক্বী উসমানী দা.বা. হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ এর উদ্ধৃতিত...
আমাদের বাড়ির পাশে একটি বড় বাজার আছে। দূর-দূরান্ত থেকে মানুষ এ বাজারে আসে। অনেকেই সাইকেলে করে বাজারে আসেন এবং এক ব্যক্তির দোকানে হেফাযতের জন্য রাখেন। দোকানের মালিক এর জন্য সময় অনুপাতে নির্ধারিত ফি নিয়ে থাকে। যেমন ঘন্টা প্রতি ১/২ টাকা। জানতে চাই, সাইকেল জমা রেখে এভাবে ফি গ্রহণ করা জায়েয হবে কি না?
ব্যবসা-চাকুরী
হ্যাঁ, সাইকেল হেফাযতের জন্য ঘন্টা হিসাবে বিনিময় গ্রহণ করা বৈধ হবে। -মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ মাদ্দা : ৭৭৭; শরহুল মাজাল্লাহ, সীলম বায ১/৪৩১; আদ্দুররুল মুখতার ৫/৬৬৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তা...
যারা ব্যংকে চাকরী করে তাদের বেতনের টাকা কি হালাল নাকি হারাম?
ব্যবসা-চাকুরী
ব্যপকভাবে তার উত্তর দেয়া তো মুশকিল কারন এ বিষয়টি তে একটু ব্যাখ্যা রয়েছে৷ ব্যাংকের ক্ষেত্রে একটি মূলনীতি হলো- ব্যাংকে চাকরী করা হারাম হওয়ার কারণ দুইটি। যথা- ১-হারাম কাজে সহায়তা করা। ২-হারাম মাল থেকে...
মুফতী সাহেব , আমি দুটি বিষয় জানতে চাচ্ছি; ১। নিজের বা সন্তানের বা অন্য কারো জীবন সন্ত্রাসী দের হাত থেকে বাঁচাতে মুক্তি পণ দেওয়া জায়েজ কি? ২। ব্যবসা করতে গিয়ে বিভিন্ন কারণে সন্ত্রাসী বা অন্য কাউ কে চাঁদা দেওয়া ইসলামের দুষ্টিতে জায়েজ কি?
ব্যবসা-চাকুরী
সুদ বা ঘুষ গ্রহণ কখনোই জায়েজ নয়। কিন্তু বিপদ থেকে রক্ষা পেতে নিরূপায় অবস্থায় সুদ ও ঘুষ দেয়া জায়েজ আছে। দলিলঃ রদ্দুল মুহতার ৯/৬০৭; ফতহুল কাদীর ৭/২৫৫; বাহরুর রায়েক ৬/২৬২৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহ...
ফতোয়া জিজ্ঞাসা করুন
আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।