ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ

পুরান ঢাকায় শবে বরাত উপলক্ষে বিভিন্ন ধরনের মিষ্টান্ন পদার্থ দ্বারা বিভিন্ন প্রকার প্রাণীর আকৃতিতে পাউরুটি, কেক, সন্দেশ ইত্যাদি বানাতে দেখা যায়। এসব প্রাণীর মধ্যে হারাম প্রাণী যেমন কুমির, ভোদর, গুই সাপ ইত্যাদি এবং হালাল প্রাণী যেমন বিভিন্ন জাতের মাছও থাকে। এগুলোকে শবে বরাতের বিশেষ খাবার বলে গণ্য করা হয় এবং খুব চড়া মূল্যে তা বিক্রি হয়। প্রশ্ন হল, প্রাণীর আকৃতিতে এসব খাবার তৈরি করা এগুলোর ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি না?

ব্যবসা-চাকুরী
শবে বরাত উপলক্ষে খাবারের প্রশ্নোক্ত আয়োজন এবং প্রাণীর আকৃতিতে তা তৈরির প্রচলনটি সম্পূর্ণ নাজায়েয। শরীয়তের দৃষ্টিতে এতে দু’টি আপত্তিকর বিষয়ের সমন্বয় ঘটেছে। এক. কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করা হারাম ও...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

সুদী ব্যাংকের একজন এমডির কয়েক সন্তানকে আমি পড়াই। এতে আমার মাসে ২০ হাজার টাকা ইনকাম হয়। যা দ্বারা আমার সংসার চলে। এছাড়া ইনকামের আমার আর কোনো ব্যবস্থা নেই। আমার জানা মতে তার ঐ সুদী চাকরি ছাড়া ইনকামের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। জানার বিষয় যে, আমার জন্য কি ঐ টিউশনির টাকা বৈধ হবে?

ব্যবসা-চাকুরী
প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ ব্যক্তির আয় যেহেতু হারাম, আর আপনি সে সম্পর্কে অবগত তাই তার হারাম উপার্জন থেকে দেওয়া বেতন আপনার জন্য গ্রহণ করা বৈধ হবে না। ঐ ব্যক্তির কর্তব্য, হালাল সম্পদ দ্বারা আপনার বেতন আ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার এক বন্ধু বিভিন্ন জিনিস আলু, পেয়াজ, তরকারির পাইকারি ব্যবসা করে। তাকে আমি কয়েক লক্ষ টাকা এই কথা বলে দিয়েছি যে, এতে যা লাভ হবে তা থেকে তুমি কিছু নিবে, আমাকে কিছু দিবে। সে আমাকে লভ্যাংশ থেকে কোনো মাসে দুই হাজার, কোনো মাসে সাতাইশ শ’, আবার কোনো মাসে একেক রকম অংকের টাকা সে আমাকে দিয়ে থাকে। জানার বিষয় এই যে, সে আমাকে মাসে মাসে যে টাকাগুলো দিয়েছে তা কি সুদ হবে?

ব্যবসা-চাকুরী
এক পক্ষের পুঁজি আর অন্যের শ্রম এই কারবারের একটি মূলনীতি হল পুঁজিদাতা এবং ব্যবসায়ী উভয়ের লভ্যাংশ শতকরা হারে নির্ধারিত হতে হবে। যেমন লাভের ৬০% পাবে বিনিয়োগকারী আর ৪০% পাবে ব্যবসায়ী। অথবা কম বেশি কোনো অ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমরা তিন বন্ধু হলুদ, মরিচসহ বিভিন্ন মশলার ব্যবসা করার উদ্দেশ্যে ৫ লক্ষ টাকা করে ১৫ লক্ষ টাকা জমা করি। আমাদের চুক্তি হয় যে, যা লাভ হবে তিন ভাগ করে তিন জন নিব। পরবর্তীতে সমস্যা দেখা দেয় যে, তারা দু’জন চাকরি করার কারণে শ্রম দিতে প্রস্তুত নয় তাই তারা আমাকে বলেছে যে, তুমি ৮-১০ ঘণ্টা শ্রম দেবে। এ বাবদ তোমাকে লভ্যাংশ থেকে ৫ হাজার টাকা প্রথমে দেওয়া হবে। এরপর প্রথমোক্ত চুক্তি অনুযায়ী আমরা বাকি টাকা ভাগ করে নিব। জানার বিষয় এই যে, আমাদের চুক্তি কি শরীয়তসম্মত হয়েছে? না হলে এর বিকল্প কী হতে পারে?

ব্যবসা-চাকুরী
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনাদের কারবারটি শরীকানা কারবারের অন্তর্ভুক্ত। শরীকানা কারবারে কোনো অংশীদারের জন্য শ্রম বাবদ নির্দিষ্ট পারিশ্রমিক ধার্য করা বৈধ নয়। অবশ্য কোনো অংশীদারের দক্ষতা বা শ্রমের কারণে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের দেশের বাড়ির সব জমি বর্গা দেওয়া। বর্গাদার ফসলের অর্ধেক পায় আর আমরা অর্ধেক। বর্গাদারের চাষাবাদ বাবদ কোনো খরচ আমরা দিই না। এটাই প্রচলিত নিয়ম। সাধারণত বছরে ২ বার ধান চাষ হয় এবং নতুন ধান ওঠার আগ পর্যন্ত পুরানো ধান বিক্রি করা হয় না। নতুন ধান উঠলে পুরানো ধান বিক্রি করে নতুন ধান গোলায় রাখা হয়। নতুন ধান ঘরে উঠতে প্রায় ৫-৬ মাস সময় লেগে যায়। এখন জানার বিষয় হল ক) কোনো খরচ না দিয়ে বর্গা দেওয়ার বিধান কী? খ) ধান ঘরে প্রায় ৫-৬ মাস থাকে। তারপর বিক্রি করা হয়। এটা মজুদদারীর পর্যায়ে পড়ে কি?

ব্যবসা-চাকুরী
ক) হ্যাঁ, প্রশ্নোক্ত পদ্ধতিতে বর্গা দেওয়া জায়েয। জমির মালিকের জন্য বর্গা কারবারে খরচ দেওয়া জরুরি নয়। জমি মালিকের শুধু জমি আর চাষীর খরচ ও শ্রম এভাবে বর্গা চুক্তি বৈধ। খ) প্রাপ্ত ফসল এভাবে রেখে দেওয়া ন...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমরা কখনো রিকশা বা সিএনজি নির্দিষ্ট গন্তব্যের জন্য ভাড়া করি। এরপর একাকী যাত্রা করে পথিমধ্যে পরিচিত কারো সঙ্গে দেখা হলে তাকে ডেকে নিই। এধরনের ক্ষেত্রে রেওয়াজ আছে যে, চালক কোনো আপত্তিও করে না এবং বাড়তি ভাড়াও দেওয়া হয় না। জানার বিষয় এই যে, এভাবে পরবর্তীতে কোনো আরোহী নেওয়া শরয়ী দৃষ্টিকোণ থেকে অনুমতি আছে কি না?

ব্যবসা-চাকুরী
রিকশা ভাড়া নেওয়ার সময় চালকের সাথে যতজন আরোহীর চুক্তি হয় ততজনই তাতে আরোহণ করতে পারবে। পরে কাউকে নিতে চাইলে ভাড়ার সময় বলে নেওয়া উচিত। পূর্ব অবগতি ছাড়া একে তো চালকের সম্মতি নিতে হবে। আর অতিরিক্ত আরোহীর...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

জুমার খুতবা নামাযের আগে আর ঈদের খুতবা নামাযের পরে এর কারণ কী? এর মধ্যে কি কোনো ঘটনা ও তাৎপর্য আছে? জুমার খুতবাও নাকি পরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে খুতবার সময় একদিন বণিক দল আসলে খুতবা ছেড়ে মুসল্লীগণ সেখানে চলে যায়। এ ঘটনার পর থেকে নাকি খুতবাকে নামাযের আগে নেওয়া হয়েছে। এর সত্যতা কতটুকু? এ সম্পর্কিত হাদীস বরাতসহ বিস্তারিত জানাবেন।

ব্যবসা-চাকুরী
জুমার খুতবা নামাযের পূর্বে হওয়া এবং ঈদের খুতবা পরে হওয়ার বিষয়টি শরীয়তের বহু দলীল দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে খুলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে-...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমি একটি ফার্মেসির মালিক। ফার্মেসিটি হাসপাতালের পাশে হওয়ার কারণে বিভিন্ন সময় রোগীরা রক্ত নিতে আসে। তাদের প্রয়োজন পূরণের জন্য আমি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করি। এখন আমার জিজ্ঞাসা হল, রক্ত বিক্রি করে এর কোনো বিনিময় গ্রহণ জায়েয হবে কি না?

ব্যবসা-চাকুরী
রক্ত বিক্রি করা জায়েয নয়। প্রয়োজনের ক্ষেত্রে বিনামূল্যে তা আদান-প্রদান করা যেতে পারে। কোনো অবস'ায় একে ব্যবসার মাধ্যম হিসেবে গ্রহণ করা বৈধ হবে না। অবশ্য রক্ত সংগ্রহ করতে যা খরচ হয় তা গ্রহিতা থেকে নেওয়...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

এক প্রবাসী আমাকে মুদারাবার ভিত্তিতে ব্যবসা করার জন্য ৫০,০০০/- টাকা দিবে বলেছিলেন। অন্যদিকে তিনি ধান প্রদানের শর্তে কিছু লোককে ঋণ দিয়েছিলেন। এখন তিনি আমাকে বলেছেন যে, ঋণ গ্রহীতাদের নিকট থেকে ধান উসূল করে তা বিক্রি করে ৫০,০০০/- টাকা নেওয়ার জন্য। জানতে চাই, এভাবে মুদারাবার মূলধন নেওয়া বৈধ হবে কি না?

ব্যবসা-চাকুরী
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ প্রবাসী আপনাকে দু’টি দায়িত্ব দিয়েছে। মুদারাবার ভিত্তিতে তার ৫০,০০০/- টাকা ব্যবসায় খাটানো এবং ঋণ গ্রহীতাদের নিকট থেকে ঋণ উসূল করে তা বিক্রির মাধ্যমে এই টাকা সংগ্রহ করা। প্রত্যেকট...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের এলাকায় বড় বড় নৌকা আছে। বর্ষাকালে লোকজন তাদের প্রয়োজনে নৌকা ভাড়ায় দিয়ে থাকে। এভাবে চুক্তি করে যে, চুক্তিগ্রহণকারী নৌকা ভাড়ায় খাটাবে। যা উপার্জন হবে তা নৌকার মালিক ও তাদের মাঝে তিন ভাগে বন্টিত হবে। এক ভাগ নৌকার মালিক পাবে আর দুই ভাগ তারা পাবে। জানতে চাই, তাদের এ চুক্তি শরীয়তসম্মত কি না?

ব্যবসা-চাকুরী
প্রশ্নোক্ত চুক্তিটি বৈধ হয়নি। এভাবে চুক্তি করে নৌকা চালালে অর্জিত পুরো আয়ের মালিক হবে নৌকার মালিক। আর কর্মচারিগণ তাদের কাজের জন্য মালিক থেকে ন্যায্য পারিশ্রমিক পাবে। পাবে।-আলবাহরুর রায়েক ৫/১৮৪; শরহুল...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

ফতোয়া জিজ্ঞাসা করুন

আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।