دینی سوالات کے جوابات اور فتاوی

হুজুর আমরা অফিসে ৪/৫ জন মিলে ইফতার করি ৷ আমাদের মধ্যে একজন হিন্দু কলগিও আছে ৷ একজন বললেন, তাকে সাথে নিয়ে ইফতার করা ঠিক হবে না ৷ তাই জানতে চাই, হিন্দু ব্যক্তিকে সাথে নিয়ে ইফতার করতে কোনো সমস্যা আছে কি না? এবং তার কাছ থেকে যদি চাঁদা নেই তাহলে ঠিক হবে কি না?

আদব-ব্যবহার
ইসলামী শরয়ীয়তের দৃষ্টিতে অমুসলিমকে সাথে নিয়ে ইফতার করতে কোনো সমস্যা নাই ৷ এবং তার থেকে ইফতারী বাবত চাঁদাও গ্রহন করা যাবে ৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা হিন্দু কলিগকে সাথে নিয়ে ইফতার করতে পারবে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

হুজুর গতকাল তারাবীর নামায বিশ রাকাত শেষ হওয়ার পর আমার অযু ছুটে যায়৷ অতপর অযু করে আসতে আসতে এক রাকাত শেষ হয়ে যায়৷ ইমাম সালাম ফিরানোর পর অবশিষ্ট রাকাত আদায় করার সময় হাতও উঠাইনি৷ দুআ কুনুতও পড়েনি৷ তবে ইমামের সাথে দুআ কুনুত পড়ে নিয়েছি৷ জানার বিষয় হল, আমার নামায কি হয়েছে? রমযানে বিতরের জামাতে মাসবুক হলে করণীয় কি? শেষ রাকাতে দুআ কনুতের পরে শরীক হলে দুআ কুনূত পড়তে হবে কি? বিস্তারিত জানালে উপকৃত হব।

আদব-ব্যবহার
প্রশ্নে বর্নিত সূরতে আপনার নামায সহীহ হয়েছে ৷ বিতর নামাযের জামাতে দ্বিতীয় বা তৃতীয় রাকাতে সাথে শরিক হলে ইমামের সাথেই দুআ কুনূত পড়ে নিবে। এরপর ছুটে যাওয়া নামায স্বাভাবিক নিয়মে আদায় করবে। অর্থাৎ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

শ্রদ্ধেয় মুফতী সাহেব! আহলে হাদীসরা বলে তারাবীহ নামায আট রাকাত ৷ বিশ রাকাতের কোন দলিল নেই ৷ বুখারি শরীফে নাকি আট রাকাতের কথা উল্লেখ আছে ৷ এ বিষয়ে দলিল সহ বিস্তারিত জানালে ভাল হত ৷

আদব-ব্যবহার
তথাকথিত নামধারী আহলে হাদীসদের অজ্ঞতার নিদর্শনাবলির মধ্য থেকে একটি হল, বিশ রাকাত তারাবীহ এর কোন দলিল নেই দাবী করা ৷ দেখুন তারাবীহ নামায বিশ রাকাতের প্রমাণ: হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত।...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

অনেক সময় আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে একে অপরকে একসাথে সালাম দিয়ে ফেলি। এক্ষেত্রে আমাদের করণীয় কী? আর যদি আগ-পর করে সালাম দেওয়া হয় তখন কি করনীয় ? জানিয়ে বাধিত করবেন।

আদব-ব্যবহার
দুইজন পরস্পরকে একসাথে সালাম দিলে প্রত্যেককে অন্যের সালামের জবাব দিতে হবে। আর যদি কারো সালাম আগে হয় অপর জনের সালাম জবাব দেয়া় আবশ্যক হবে। -সহীহ মুসলিম, হাদীস ২৮৪১; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৭৮; রদ্দু...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমরা কিছুদিন আগে এক চিল্লার জন্য বের হয়েছিলাম ৷ এক মহল্লায় দাওয়াত দেয়ার জন্য বের হওয়ার পর একটি লোককে নামাযের দাওয়াত দেয়ার পর সে উত্তরে বলল, আমি নামায পড়ি না। আমি মুসলমান না, আমি হিন্দু। আমাদের রাহবার ঐ মহল্লার ই একজন ছিলেন ৷ তিনি তাকে বললেন, আপনি এটা কি বলছেন? সে আবারো বলল, হাঁ, আমি হিন্দু। যান, যান। রাহবার সাহেব পরে বললেন লোকটি তাবলীগ বিরোধী ৷ জানার বিষয় হল, এ কথা বলার কারণে সে মুসলমান থাকবে কি না?

আদব-ব্যবহার
'আমি মুসলমান না, আমি হিন্দু’ এ ধরনের কথা কুফরী অন্তর্ভুক্ত। এমন কথা কেউ স্বইচ্ছায় স্বজ্ঞানে বললে তার ঈমান নষ্ট হয়ে যায় । অতএব প্রশ্নে বর্নিত ব্যক্তি স্বেচ্ছায় স্বজ্ঞানে এ কথা বলে থাকলে সে ইসলাম থে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

মুফতী সাহেব! কুরআন মাজীদ হাত থেকে পড়ে গেলে আমরা অনুতপ্ত হই, সালাম করি, চুমু খাই ৷ আবার অনেকে বলে এক কেজি লবন চাউল ইত্যাদি বা তার সমমুল্য সদকা করতে হয় ৷ এগুলো কতটুকু সঠিক?

আদব-ব্যবহার
কুরআনে মাজীদের মত পবিত্র কিতাব হাত থেকে পড়ে গেলে অনুতপ্ত ভাব হওয়া ভাল লক্ষণ। তবে এক্ষেত্রে সালাম করা, চুমু খাওয়া বা লবন চাউল ইত্যাদি সদকা করার কোন বিধান নেই। তবু যদি কেউ সুন্নত বা শরীয়তের বিধান মনে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

মুফতী সাহেব! আমাদের স্কুল, কলেজ লাইফের অনেক হিন্দু টিচার আছে ৷ তাদের সাথে সাক্ষাৎ হলে আদাব বলে সম্ভাষণ করি ৷ আবার অনেকে নমস্কার বলে সম্ভাষণ করে ৷ যেহেতু আমরা মুসলিমরা সালামের মাধ্যমে সম্ভাষণ জানাই ৷ তাদের ক্ষেত্রে তো সালাম দিতে পারি না ৷ তাই জানার বিষয় হলো, হিন্দু টিচারদের কে আদাব, নমস্কার বলে সম্ভাষণ করা যাবে কিনা? যদি জায়েয না হয় তাহলে দেখা হলে কিভাবে কুশলবিনিময় করব ? এবং তাদেরকে সালাম দেয়ার বিধান কি? জানিয়ে বাধিত করবেন ৷

আদব-ব্যবহার
অমুসলিমদের সাথে উঠা বসা এবং লেনদেনের ক্ষেত্রে ইসলামের সুুনির্দিষ্ট নীতিমালা রয়েছে । তাদের নীতিমালা মুসলমানদের জন্য গ্রহন করা বৈধ নয় ৷ অতএব হিন্দু টিচারদের সাথে সাক্ষাৎ হলে আদাব, নমস্কার ইত্যাদি বলে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

হুজুর আমার পাশের ব্যক্তি আজ আসর নামায আদায় করতে গিয়ে মাসবুক হয়। ইমাম সাহেব নামায শেষে এক দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিলেন। কিন্তু তিনি সাহু সিজদা না দিয়ে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন এবং বাকি নামায আদায় করতে লাগলেন৷ পরে ইমামের সাথে আর সিজদা দেয়নি। তবে নামায শেষে সাহু সিজদা দিয়েছে৷ জানার বিষয় হলো, ঐ ব্যক্তির নামায হয়েছে কিনা?

আদব-ব্যবহার
প্রশ্নোক্ত ক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করার কারণে ঐ ব্যক্তির নামায আদায় হয়েছে। তবে তার উচিত ছিল ইমাম সাহু সেজদা দেয়ার পর ফিরে এসে ইমামের সাথে সিজদা করা এবং ইমামের সালামের পর বাকি নামায আদায় কর...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

হযরত দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন ৷ আমি গতকাল যোহরের নামায আদায় কররে সালাম ফিরানোর পর আমার পাশে নামায আদায়কারী ব্যক্তি আমাকে বলল, আপনি তিন রাকাত পড়েছেন। তখন আমি বললাম , না। আমি চার রাকাতই পড়েছি। এবং আমার তা ই প্রবল ধারনা হচ্ছে ৷ জানতে চাই, আমি কি ঐ ব্যক্তির কথা অনুযায়ী আমল করবো? নাকি আমার ধারনা অনুযায়ী আমল করবো?

আদব-ব্যবহার
প্রশ্নে বর্নিত সূরতে ঐ ব্যক্তির কথা শোনার পরও যদি আপনার নিজের কথার উপর প্রবল ধারণা থাকে যে, আপনি চার রাকাত পড়েছেন, তাহলে আপনার নামায পরিপূর্ণ হয়ে গেছে বলেই গণ্য হবে। এক্ষেত্রে ঐ ব্যক্তির কথা ধর্তব্...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

তাহাজ্জুদ নামায কত রাকাত? আমার আম্মু সবসময় বার রাকাত পড়েন ৷ তাহাজ্জুদ নামায নাকি বার রাকাত৷ এটা কতটুকু সঠিক ?

আদব-ব্যবহার
রাসূল সাঃ তাহাজ্জুদ নামায নামায কখনো চার রাকাত পড়তেন, কখনো ছয় রাকাত পড়তেন। কখনো আট রাকাত পড়তেন। কখনো দশ রাকাত পড়তেন। তাহাজ্জুদের নামায ১০ রাকাত পর্যন্ত পড়া রাসূল সাঃ থেকে সহীহ হাদীসে পাওয়া যায...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

فتوی دریافت کریں

اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔