ইসলামী ফতোয়া
ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ
জনৈক ওয়ায়েযকে হাদীসের ما كنت تقول هذا الرجل অর্থাৎ এ ব্যক্তি সম্পর্কে তোমার বিশ্বাস কী ছিল?-এ অংশের ব্যাখ্যায় বলতে শুনেছি যে, ‘কবরে মৃত ব্যক্তিকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে যে, ইনি কে? তুমি কি তাকে চিন?’ জানতে চাই এ ব্যাখ্যা কি সঠিক?
ব্যবসা-চাকুরী
...
সিএনজি অটো রিকশার ভাড়া নির্ধারণ নিয়ে সরকার এবং চালকপক্ষের মাঝে দ্বন্দ্ব চলছে। সরকার তাদের জমা কমিয়ে মিটারের কিলোমিটার প্রতি ভাড়া বাড়িয়ে দিয়ে মিটারে চলতে বাধ্য করছে। কিন্তু অনেক চালক আইন অমান্য করে পূর্বের ন্যায় চুক্তিতে চালাচ্ছে। অপর দিকে অনেক যাত্রী আইনের কারণে তাদেকে মিটারে যেতে বাধ্য করছে। অন্যথায় পুলিশের নিকট ধরিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমার জানার বিষয় হল : ক) সরকারের জন্য উক্ত আইন করা ঠিক হয়েছে কি না? খ) ঠিক হয়ে থাকলে চালকদের জন্য আইন অমান্য করে টাকা কামানো বৈধ কি না? গ) চালকের অসন্তুষ্টি সত্ত্বেও যাত্রীদের জন্য সরকারি নিয়মে ভাড়া পরিশোধ করা ঠিক কি না?
ব্যবসা-চাকুরী
...
আগে আমার কাপড়ের ব্যবসা ছিল। বর্তমানে নেই। পুরোনা অভিজ্ঞতার কারণে আমার চাচাতো ভাই আমাকে মোটা অংকের টাকা দিয়ে বলল যে, চট্টগ্রামে কাপড়ের ব্যবসা কর, যা লাভ হবে তার ৩০% তোমার আর ৭০% আমার। আমি সেখানে গিয়ে একটি দোকান নেই এবং এক মাস পর্যন্ত ব্যবসা করি। এতে সামান্য কিছু লাভ হয়েছে। আর এই লাভ আমাদের সেখানে থাকা-খাওয়া, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন ইত্যাদির সমান। অতিরিক্ত আর কোনো লাভ হয়নি। আমি ঢাকায় এসে চাচাতো ভাইকে বললাম, ব্যবসায় লাভ হয়নি। কিন্তু আমি তো একমাস শ্রম দিয়েছি আমাকে কিছু মজুরী দাও। সে বলল, লাভ না হলে কিভাবে দিব? শরীয়তের দৃষ্টিতে সে আমাকে মজুরি দিতে বাধ্য কি না? জানিয়ে বাধিত করবেন।
ব্যবসা-চাকুরী
...
আমি একজন চাকরিজীবী। চাকরির পয়সায় মাস চালাতে চরম হিমশিম খেতে হয়। কিন্তু একটি সংস্থা সম্মেলন করার জন্য আমাদের থেকে প্রতি বছর টাকা নিয়ে থাকে। গত বছর কোনো কথা ছাড়াই বেতন থেকে টাকা কেটে নিয়েছে। পরে কর্মচারীরা তা জানতে পারে। এই বছর একটু বলা হয়েছে যে, কত টাকা নেয়া হবে। আমরা আলিমদের মুখে শুনেছি যে, কারো সম্পদ তার সন্তুষ্টি ছাড়া নেওয়া বৈধ নয়। ইসলামী সম্মেলনের জন্য এভাবে টাকা নেওয়া কতটুকু বৈধ? আশা করি জানাবেন।
ব্যবসা-চাকুরী
মাসিক বেতনের নিরঙ্কুশ মালিক হচ্ছেন চাকুরিজীবীরা। তাদের স্বতঃস্ফূর্ত অনুম...
মোমেনশাহীর দুই ব্যক্তি ঢাকায় চাকরি করেন। তারা শুক্রবার সকাল ১১ টায় মোমেনশাহীর উদ্দেশে রওনা হয়েছিল। রাস্তায় জুমআর নামায পড়তে পারেননি। বেলা ৩টায় বাড়ি পৌঁছে দু’জন মিলে জামাতের সাথে যোহরের নামায আদায় করেছেন। প্রশ্ন হল, তাদের জন্য জামাতের সাথে যোহরের নামায পড়া ঠিক হয়েছে নাকি একাকী পড়া উচিত ছিল? জানালে খুশি হব।
ব্যবসা-চাকুরী
...
আমাদের গ্রামের ঈদগাহের জন্য একটি জমি প্রায় এক শ’ বছর পূর্বে ওয়াকফ করা হয়। এরপর থেকে সেখানে ঈদের নামায হয়ে আসছে। কিছুদিন পূর্বে ঈদগাহের সীমানা দেয়াল নির্মাণ এবং আরো কিছু প্রয়োজনে ঈদগাহের সীমানা নির্ধারণ করতে গিয়ে দেখা যায়, ঈদগাহ সংলগ্ন জমির মালিক অনেকগুলো ফলদ ও কাঠের গাছ ভুলবশত ঈদগাহের সীমানার ভিতরে লাগিয়ে ফেলেছে। গাছগুলো অন্তত ২০/২৫ বছর পূর্বে লাগানো হয়েছিল এবং এতদিন যাবৎ গাছের ফল রোপনকারী ভোগ করে আসছে। এখন মুসল্লিরা দাবি করছে, যেহেতু গাছগুলো ঈদগাহের জমিতে বড় হয়েছে সুতরাং এগুলো ঈদগাহের গাছ। আর রোপনকারীর বক্তব্য, আমার গাছ আমি কেটে নিয়ে যাব। এ বিষয়ে শরঈ সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।
ব্যবসা-চাকুরী
...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অনেক কোম্পানি আছে যারা জায়গা ও বাড়ি ক্রয়-বিক্রয় করে থাকে। টাকা পরিশোধের ব্যাপারে শর্ত থাকে যে, এককালীন পরিশোধ করলে কিছুটা কম আর কিস্তিতে পরিশোধ করলে কিছুটা বেশি পরিশোধ করতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, কিস্তির অতিরিক্ত টাকা কি সুদ? এ জাতীয় ক্রয়-বিক্রয় জায়েয আছে কি?
ব্যবসা-চাকুরী
কিস্তিতে ক্রয়-বিক্রয় করলে নগদের চেয়ে বেশি মূল্য নেওয়া জায়েয। তবে কিস্...
চার ব্যক্তি সমান হারে অর্থ দিয়ে মাছ শিকার করার জন্য একটি জাল ক্রয় করেছে। তারা এভাবে চুক্তি করেছে যে, এ জাল দিয়ে বিল ও নদী থেকে মাছ শিকার করবে এবং সমানভাবে বণ্টন করে নিবে। তবে মাছ শিকার করার জন্য সকলকে থাকতে হবে না। দু’জন মিলে শিকার করলেও চার জন ভাগ করে নিবে। প্রশ্ন হল, মাছ শিকারের উক্ত চুক্তিটি সহীহ কি না?
ব্যবসা-চাকুরী
প্রশ্নোক্ত ক্ষেত্রে চারজন একসাথে মাছ শিকার করে সমানভাবে বণ্টন করে নেওয়া জ...
আমাদের দাদারা আমাদের গ্রামের বাড়ির সম্মুখে দক্ষিণ পার্শ্বে ৫৩ শতাংশ জমি মসজিদ ও কবরস্থানের জন্য দান করে গিয়েছেন। জমিটি পূর্ব-পশ্চিমে লম্বা। উক্ত জমির উত্তরাংশে পূর্ব দিকে একটি টিনের মসজিদ ঘর এবং মসজিদের পশ্চিম পার্শ্বে পারিবারিক কবরস্থান হিসেবে তারা ব্যবহার করে আসছেন, যার উত্তর দিকে পূর্ব পশ্চিমে লম্বা এবং পূর্ব পার্শ্ব দিয়ে উত্তর দক্ষিণে লম্বা নিজ বাড়িতে ও মসজিদে চলাচলের রাস্তা আছে। রাস্তার উত্তর পার্শ্বে প্রায় চার একর জমির উপর দাদাদের বসতবাড়ি। মসজিদ-কবরস্থানের উল্লেখিত ৫৩ শতাংশ প্লটের অবশিষ্ট প্রায় অর্ধেক অংশে পূর্ব পার্শ্বে মসজিদের জন্য বিরাট ইঁদারা এবং ইঁদারার পশ্চিম পার্শ্বের অবশিষ্ট জায়গা খালি পড়ে ছিল। পরবর্তীতে বাপ-চাচাদের আমলে ইঁদারার পশ্চিম পার্শ্বের খালি জায়গায় মসজিদ ঘরটি স্থানান্তর করা হয়। আর ঐ সময় থেকে অদ্যাবধি মসজিদের সাবেক জায়গাটি খালি পড়ে আছে। আমাদের জামানায় ১৯৯২ ঈ.সালে এলাকায় সর্বশেষ ভূমিজরিপ হলে আমরা উক্ত ৫৩ শতাংশ জমি মসজিদ ও কবরস্থানের নামে ২৭ ও ২৬ শতাংশ করে আলাদা আলাদা ভাগ করে রেকর্ডের অন্তর্ভুক্ত করে দেই এবং যেহেতু দক্ষিণ পার্শ্বে ইঁদারা ও মসজিদ ঘর স্থানান্তরিত হয়েছে সে হিসাবে দক্ষিণের অংশ মসজিদের নামে এবং উত্তরের অংশ কবরস্থানের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এতে মসজিদের সাবেক জায়গাটি কবরস্থানের অংশে পড়ে গিয়েছে। মসজিদ ও কবরের জায়গা মেপে বুঝ করতে গিয়ে দেখা গেল যে, মসজিদ ও কবরস্থানের উত্তর পার্শ্বে আমাদের বাড়ির সামনের রাস্তাটিও সম্পূর্ণ মসজিদ ও কবরস্থানের জায়গায় পড়ে গিয়েছে। এমনকি রাস্তার উত্তর পার্শ্বে আমাদের বাড়ির সিমানা মনে করে আমাদের ভাইয়েরা (শরিক) সারিবদ্ধভাবে যে সমস্ত ফলের ও কাঠের গাছ লাগিয়েছিলেন সেগুলোও সারিবদ্ধভাবে মসজিদ-কবরস্থানের জায়গায় পড়ে গিয়েছে। এমতাবস্থায় ভাইয়েরা মসজিদ-কবরস্থানের উল্ল্লেখিত জায়গা ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে তাদের লাগানো কিছু গাছ কেটে কাজে লাগিয়েছেন এবং কিছু গাছ বিক্রি করে দিয়েছেন। অবশিষ্ট গাছগুলিও কেটে ফেলে জায়গাটি খালি করে দেওয়ার প্রক্রিয়ায় আছেন। আর আমাদের বাড়িতে ও মসজিদে চলাচলের যে সরু রাস্তাটি আছে, উক্ত রাস্তাটি প্রশস্ত করে অন্য বড় এক রাস্তার সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এখন মাপের পর দেখা গেছে যে, রাস্তাটি মসজিদ-কবরস্থানের সিমানার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এখন আমাদের জানার বিষয় হল : ক) মসজিদ ও কবরস্থানের উল্লেখিত ৫৩ শতাংশ জায়গা আমরা যেভাবে ১৯৯২ সালের রেকর্ডে ভাগ করে দিয়েছি তা সঠিক হয়েছে কি না? না হয়ে থাকলে এখন করণীয় কী? আর মসজিদের সাবেক স্থানটি কবরস্থানের জায়গায় পড়ে গিয়েছে সে বিষয়ে করণীয় কী? খ) বর্তমানে মসজিদটি বড় ও পাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায় যদি কবরস্থানের কিছু জায়গা ব্যবহার করতে হয় তাহলে তা করা যাবে কি না? গ) মসজিদ ও কবরস্থানের সিমানায় ভাইদের লাগানো গাছগুলো তারা কেটে ব্যবহার করেছে ও বিক্রি করেছে তা সঠিক হয়েছে কি না? না হয়ে থাকলে এখন করণীয় কী? আর অবশিষ্ট গাছের হুকুম কি? ঘ) মসজিদ-কবরস্থানের সিমানায় পড়ে যাওয়া উল্লেখিত রাস্তাটি সকলের সিদ্ধান্ত মোতাবেক আরও প্রশস্ত করে অন্য বড় রাস্তার সাথে মিলানো যাবে কি না? যদি না যায় তাহলে মসজিদ-কবরস্থানের অর্ধেক এবং আমাদের বাড়ির অংশ থেকে অর্ধেক জায়গার মাধ্যমে রাস্তাটি করা যাবে কি না? আর যদি তাও না হয় তাহলে যেভাবে রাস্তাটি ব্যবহার করে আসছি অন্তত সেভাবে ব্যবহার করতে পারব কি না? কুরআন ও সুন্নাহর আলোকে বিষয়গুলোর সমাধান দিলে ইনশাআল্লাহ আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
ব্যবসা-চাকুরী
...
আমার একটি লন্ড্রি দোকান আছে। পূর্বে বেতনভুক্ত একজন কর্মচারী রেখেছিলাম। দু’জন মিলে কাজ করতাম। কোনো কারণে সে চলে যায়। এখন এক ব্যক্তি আমাকে প্রস্তাব করেছে যে, সে আমার দোকানে আসবে। দু’জন মিলে মানুষ থেকে কাপড় গ্রহণ করব, ধোলাই ও ইস্ত্রি করব। যা উপার্জন হবে তা অর্ধাঅর্ধি হারে বণ্টিত হবে। জানার বিষয় এই যে, এই পদ্ধতিতে তাকে নেওয়া বৈধ হবে কি না? চাইলে তার সঙ্গে এভাবে চুক্তি করতে পারব কি না যে, যা উপার্জন হবে তার দুই ভাগ আমার, এক ভাগ তার? জানিয়ে বাধিত করবেন।
ব্যবসা-চাকুরী
...
ফতোয়া জিজ্ঞাসা করুন
আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।