دینی سوالات کے جوابات اور فتاوی

আমি একদিন পুকুরে গোসল করছিলাম। গোসল করার সময় লুঙ্গি সামান্য নিচু হলে শুধু নাভি দৃষ্টিগোচর হয়। এতে আমার পাশে থাকা এক চাচা বললেন, নাভি সতর, তা দেখলে হারামের গুনাহ হবে। আমি বললাম, আমি জানি নাভি সতর নয়। তার প্রতি দৃষ্টি পড়লে গুনাহ হবে না। সে বলল, সারা জীবন শুনে এলাম নাভির প্রতি দৃষ্টি পড়লে গুনাহ হয়। জানিয়ে বাধিত করবেন তার কথা কি সঠিক?

খাওয়া-পোশাক
নাভি সতরের অন্তর্ভুক্ত নয়। আপনার চাচার বক্তব্যটি সঠিক নয়। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। সুতরাং যদি কোনো পুরুষের শুধু নাভি খুলে যায় এবং নাভি সংলগ্ন নিচের অংশ ঢাকা থাকে তাহলে এতে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার এক বন্ধু খালি মাথায় হাম্মামে যাচ্ছিলেন। আমি তা লক্ষ করে তার টুপিটি তার হাতে তুলে দিলাম। তিনি টুপি হাতে নিয়ে হেসে বললেন, টুপি মাথায় হাম্মামে যাওয়ার বিধান কী? এ ব্যাপারে কোনো হাদীস বা আছার আছে কি? আমি তখন সন্তোষজনক কোনো জবাব দিতে পারিনি। মাসআলাটির দলীলসহ সমাধান জানিয়ে বাধিত করবেন।

খাওয়া-পোশাক
টুপি বা কোনো কাপড় ইত্যাদি দ্বারা মাথা ঢেকে হাম্মামে যাওয়া উত্তম। একটি মুরসাল বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মামে (ইস্তিঞ্জাখানায়) প্রবেশের সময় জুতা পরিধান করতেন...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এদের মধ্যে সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে?

খাওয়া-পোশাক
হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ইবরাহীম আ.কে বস্ত্র পরিধান করানো হবে। -সহীহ বুখারী, হাদীস : ৩৩৪৯; সহীহ মুসলিম, হাদীস : ২৮...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের দেশে অনেক লোককে দেখা যায়, আবা পরিধান করে, যা টাখনুর নিচে ঝুলে থাকে। আমরা জানি, টাখনুর নিচে কাপড় পরা নিষেধ। আবাও কি এ হুকুমের অন্তর্ভুক্ত?

খাওয়া-পোশাক
হ্যাঁ, আবা এবং সকল ধরনের পোষাক পুরুষের জন্য টাখনু গিরার নিচে ঝুলিয়ে পরা নাজায়েয। কেননা হাদীস শরীফে লুঙ্গি, জামা, পাগড়ি এবং চাদরকে টাখনুর নিচে ঝুলিয়ে পরতে নিষেধ করা হয়েছে। (সুনানে নাসাঈ ২/২৫৪; তব...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আজকের আধুনিক সময়ে যদিও ঘড়ির প্রয়োজন কমে গেছে তবুও প্রায় সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অনেকেই বলে যে, পুরুষদের ঘড়ি বাম হাতে পরতে হয়। আর মেয়েদের পরতে হয় ডান হাতে। আবার দু তিনজন হুজুর থেকে শুনেছি, পুরুষরা ঘড়ি ডান হাতে পরবে। তারা মেয়েদের কথা উল্লেখ করেননি। এখন কার কথা অনুসরণ করব? দলিলসহ জানতে চাই।

খাওয়া-পোশাক
পুরুষ-মহিলা প্রত্যেকে নিজ নিজ সুবিধামত যেকোনো হাতে ঘড়ি পরতে পারবে। এ বিষয়ে শরীয়তে কোনো বিধি-নিষেধ নেই। পুরুষ-মহিলার ঘড়ি পরিধানের নিয়ম ভিন্ন হওয়ার যে কথা প্রশ্নে বলা হয়েছে এর কোনো ভিত্তি নেই। ফ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

জুমআর প্রথম আযানের পর আমরা অনেকেই খানাপিনা, গোসল, কাপড় ইস্ত্রি, কাপড় ধোয়া, কুরআন তেলাওয়াত ইত্যাদি কাজ করে থাকি। জানতে চাই, আযানের পর এ সমস্ত কাজ করা ঠিক কি না?

খাওয়া-পোশাক
জুমআর প্রথম আযানের পর অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে মসজিদে যাওয়ার প্রস্ত্ততি নেওয়া এবং মসজিদের দিকে রওনা হওয়া জরুরি। এ সময় গল্পগুজব করা, কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি করা, এমনকি ঘরে বসে কুরআন তিলাওয়...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমরা অনেক সময় বাজার থেকে নতুন কাপড় কিনে এনে না ধুয়ে পরিধান করি এবং তা পরে নামাযও পড়ি। অথচ নতুন কাপড় সুতা থেকে শুরু করে পূর্ণ কাপড় হওয়া পর্যন্ত অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। যেখানে পবিত্রতা-অপবিত্রতার প্রতি খেয়াল রাখা হয় না। জানার বিষয় হল, নতুন কাপড় না ধুয়ে তা পরিধান করে নামায পড়া সহীহ হবে কি?

খাওয়া-পোশাক
এ ধরনের পরিধেয় বস্ত্র নতুন হলেও নাপাক হওয়ার বিষয়ে নিশ্চিত না হলে তা পাক ধরা হবে। নিছক সন্দেহ বা মনের ধারণার ভিত্তিতে তা নাপাক বলা যাবে না। নতুন কাপড়ে যেহেতু নাপাক লাগার কোনো আলামত পাওয়া যায় না...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

একটি বড় গোসলখানায় আমরা কয়েকজন একসাথে গোসল করছিলাম। এক ভাই শুধু সাদা একটা লুঙ্গি পরে গোসল করছিলেন। উপর গামছা বা অন্য কিছু ছিল না। ফলে লুঙ্গি ভিজে শরীরের সাথে লেগে থাকার কারণে শরীরের রং স্পষ্ট বুঝা যাচ্ছিল। আমি বললাম, ভাই আপনার তো ফরয তরক হচ্ছে। সে বলল কেন? আমি তো লুঙ্গি পরে আছি। আমি বললাম, লুঙ্গি পরে থাকলেও স্পষ্টত দেখা যাচ্ছে। যাহোক তার সাথে এ নিয়ে কিছু বিতর্কও হল। এখন প্রশ্ন হল, এ অবস্থায় কি সতর ঢাকার ফরয আদায় হবে? এবং কার সামনে এরূপ ঘটলে তার তার জন্য কি হুকুম?

খাওয়া-পোশাক
যে কাপড় পরিধান করার পরও শরীরের রং দেখা যায় সে কাপড় দ্বারা সতর ঢাকার হক আদায় হয় না। তদ্রূপ লুঙ্গি ইত্যাদি ভিজলে যদি শরীরের রং ও আকার-আকৃতি কাপড়ের উপর থেকে বুঝা যায় তাহলে লোকজনের সামনে সে কাপড় পরে গোসল...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের এলাকায় প্রচলন যে, আযান-ইকামতে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বলার সময় তর্জনীতে চুমু খেয়ে চোখে বুলিয়ে দেওয়া। হযরত আবু বকর রা. নাকি এই আমল করতেন এবং বর্ণনা করতেন যে, যে ব্যক্তি তা করবে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। জানতে চাই এই হাদীসটি সহীহ কি না?

খাওয়া-পোশাক
প্রশ্নোক্ত আমলটি এবং এ সম্পর্কিত বর্ণনা মূলত ‘মুসনাদে দাইলামী’তে রয়েছে। প্রখ্যাত হাদীস-বিশারদগণ বর্ণনাটি ভিত্তিহীন ও জাল বলেছেন। হাফেয সাখাভী রাহ. বলেন, এটি প্রমাণিত নয়। (আলমাকাসিদুল হাসানাহ ৪৫০-৪৫৯)...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

গায়রে মাহরাম মহিলার ঝুটা খাওয়া পুরুষের জন্য জায়েয কি না? এর হুকুম কী? তদ্রূপ পুরুষের ঝুটা গায়রে মাহরাম মহিলার খাওয়ার হুকুম কী?

খাওয়া-পোশাক
গায়রে মাহরাম পুরুষ বা মহিলার ঝুটাও পাক। তবে কেউ গায়রে মাহরামের অবশিষ্ট খাবার বা পানীয় গ্রহণে স্বাদ বা আকর্ষণ বোধ করলে তার জন্য মাকরূহ হবে। আর আকর্ষণ না হলে, স্বাদ নেওয়ার উদ্দেশ্য না থাকলে মাকরূহ হবে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

فتوی دریافت کریں

اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔