دینی سوالات کے جوابات اور فتاوی
সমাজের বাস্তবতা হল মেয়েদেরকে পিতার মীরাছ থেকে বঞ্চিত করা হয়। যদি কেউ কখনও তার প্রাপ্য সম্পদ দাবি করে বা নিয়ে নেয় তাহলে তার জন্য ভাইদের দখলে থাকা বাপ-দাদার ভিটায় যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। ভাইদের কাছে বোনদের কোনো মূল্য থাকে না। ছেলে-মেয়েরা মামার বাড়িতে গিয়ে আদর পায় না। অনেক সময় এমন কথাও শুনতে হয়, যা পাওয়ার তা তো নিয়েই গেছ। এখন আবার জ্বালাতন করতে আস কেন? এসব ভেবে অনেক মেয়েই ইচ্ছা থাকা সত্ত্বেও তার প্রাপ্য সম্পদ দাবি করে না এবং ভাইয়েরাও দেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করে না। আর দিলেও সম্পর্কের অবনতি ঘটে। এমন করা ঠিক কি না? বাড়ির ভিটার অংশ মেয়েরা পাবে কি না?
মৃত্যু-জানাজা
পিতা-মাতার সকল সম্পদে ছেলের হিস্যা যেমন নিশ্চিত তেমনিভাবে মেয়ের হিস্যাও নিশ্চিত। পিতামাতার মৃত্যুর সাথে সাথে পরিত্যাক্ত সকল সম্পদে ছেলে-মেয়ে সবাই নিজ নিজ হিস্যা অনুযায়ী মালিক হয়ে যায়। সুতরাং বোন...
মাস্টার আবদুর রউফের তিন ছেলে। বড় দুই ছেলেকে লেখা-পড়া করিয়ে ও বিদেশ পাঠিয়ে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ছোট ছেলের জন্য তেমন কিছু করতে পারেননি। এজন্য মৃত্যুর সময় স্ত্রীকে ডেকে বিশ্বরোড সংলগ্ন পাঁচ গন্ডা জমি ছোট ছেলের জন্য অসিয়ত করে গেছেন। বড় ছেলেরা বিদেশ থাকায় তাদেরকে বলে যেতে পারেননি। পরবর্তীতে তারা শুনে বলল, আমাদের ছোট ভাই হিসেবে আমরা তার সার্বিকভাবে সহযোগিতা করব। তবে বাপ-দাদার মিরাসী সম্পত্তি তাকে এককভাবে দিতে পারব না। এখন প্রশ্ন হল, এ অসিয়ত পূর্ণ করতে হবে কি না? এ অসিয়ত অমান্য করতে কোনো সমস্যা হবে কি না?
মৃত্যু-জানাজা
ওয়ারিসের জন্য সম্পদের অসিয়ত শরীয়তসম্মত নয়। কেউ করলেও তা কার্যকর হয় না। তাই ঐ ব্যক্তির অসিয়তটি সহীহ হয়নি। তা আমলযোগ্য নয়। হ্যাঁ, সকল ওয়ারিস স্বতস্ফূর্তভাবে নিজেদের অংশ থেকে মৃতের ছোট ছেলেকে অ...
মুফতী সাহেবের নিকট আমার প্রশ্ন হল, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে সে কি চিরস্থায়ী জাহান্নামি হবে?একজনকে বলতে শুনেছি, যে যে পদ্ধতিতে আত্মহত্যা করবে জাহান্নামে সে চিরকাল সে পদ্ধতিতেই শাস্তি পেতে থাকবে৷ অর্থাৎ কেউ ফাসী লেগে আত্মহত্যা করলে জাহান্নামে সে চিরকাল ফাসীর মাধ্যমে শাস্তি পাবে৷ বিষ পান করে আত্মহত্যা করলে জাহান্নামে সে চিরকাল বিষ পান করবে ৷ এসব কথা কতটুকু সঠিক? জানালে উপকৃত হবো৷
মৃত্যু-জানাজা
মানুষের জীবন তার নিকট আল্লাহপ্রদত্ত আমানত৷ তা বিনষ্ট করার অধিকার মানুষের নেই৷ তাই আত্মহত্যা করা হারাম ও কবিরা গুনাহ। কেননা আল্লাহ তায়ালা কুরআন মাজীদে ইরশাদ করেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিঃসন্...
মুফতী সাহেব! আমাদের বাড়ির পাশে ত্রিশ/ চল্লিশ বছর আগের দুটি কবর আছে ৷ বাড়ি ভরাট ও বৃদ্ধি করায় কবর দুটি বাড়ির ভিতরে পড়ে গেছে ৷ জানার বিষয় হল, সেখানে বসবাসের উদ্দেশ্যে কোনো ঘর নির্মাণ করা বৈধ হবে কি না? দয়া করে জানাবেন।
মৃত্যু-জানাজা
প্রশ্নোক্ত ক্ষেত্রে কবরটি অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে লাশ মাটি হয়ে যাওয়ার সম্ভাবনাই যেহেতু প্রবল, তাই কবরের জায়গাটি ওয়াকফকৃত না হলে কবরটিকে সমান করে দিয়ে তার উপর ঘরবাড়ি নির্মাণ করা এবং সেখানে...
কিছুদিন আগে আমাদের এলাকায় এক লোক মারা গেল ৷ তার ছেলেরা বিদেশে থেকে একদিন পর আসে ৷ ছেলেদের কে লাশ দেখানোর জন্য লাশটি ফ্রীজে রাখা হয় ৷ ফলে মাইয়েতের গোসল, কাফন-দাফন, জানাযা ইত্যাদি বিলম্ব করা হয়। জানার বিষয় হল, মাইয়েতের নিকটাত্মীয়ের জন্য কাফন- দাফন জানাযা বিলম্ব করা বৈধ কি না?
মৃত্যু-জানাজা
মানুষের মৃত্যুর পর তার গোসল, কাফন, জানাযা ও দাফনের কাজ যথাসম্ভব দ্রুত করা উচিত। হাদীসে এ বিষয়ে গুরুত্বারুপ করা হয়েছে। আর মৃতের নিকটাত্মীয়, বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশীদেরকে তার মৃত্যুর সংবাদ দেও...
হুজুর আমার বোন বহুদিন যাবত একটি বড় ধরনের রুগে আক্রান্ত ৷ কোন চিকিৎসা ই কাজে আসছে না ৷ কিছু দিন আগে তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে কবিরাজ পুতুল বানিয়ে মানুষের মতো জানাযা পড়িয়ে দাফন করতে বলেছে। জানার বিষয় হলো, এভাবে কবিরাজের কথা মেনে চিকিৎসা গ্রহণ করা জায়েয হবে কিনা?
মৃত্যু-জানাজা
শরীয়ত বিরোধী পদ্ধতি অনুযায়ী চিকিৎসা গ্রহন করা সম্পুর্ন নাজায়েয ৷ তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে কবিরাজের নির্দেশিত ঐ পদ্ধতি অনুযায়ী আমল করা কোনো ভাবেই জায়েয হবে না । কারন এতে বহু শরীয়তবিরোধী কাজ রয়েছ...
কিছুদিন আগে আমার বড় বোন ইন্তেকাল করেন ৷ তার কোন সন্তানাদি নাই ৷ বোন জামাইও মারা গেছে ৷ ওয়ারিশ বলতে শুধু আমরা দু’জন ভাই ও বোনের একজন দুধ মেয়ে আছে । জানার বিষয় হল, দুধ মেয়ে ওয়ারিশ হিসেবে আমার বোনের কোনো সম্পত্তি পাবে কি না?
মৃত্যু-জানাজা
ইসলামের দৃষ্টিতে দুধ সম্পর্কীয় যেসব আত্মীয়স্বজন আছে তার মীরাস তথা উত্তাধিকারি হয় না। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বোনের দুধ মেয়ে তার রেখে যাওয়া সম্পদের কোন অংশ পাবে না। -আলবাহরুর রায়েক ৮/৪৮৮;...
আমাদের দেশে মৃত্যুবরণের পর তৃতীয় দিন, সপ্তম দিন, চল্লিশতম দিন এবং প্রতি বছর মৃত্যু তারিখে ঈসালে সাওয়াবের জন্য কুরআন খতম বা অন্য কোনো খতম উপলক্ষে খানার আয়োজন করা হয়। উক্ত খানা ধনীরা খেতে পারবে কিনা? মৃত ব্যক্তির নামে কুরআন খতম ও দোয়া করে বিনিময় আদান প্রদান করার বিধান কি? এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হবো ৷
মৃত্যু-জানাজা
মৃত ব্যক্তির জন্য ঈসালে সাওয়াব করা শরীয়তসম্মত ও অত্যান্ত পূণ্যের কাজ। তবে আমাদের দেশে যে, নির্দিষ্ট দিন তারিখ তথা মৃত্যুর তৃতীয় দিন, সপ্তম দিন, চল্লিশতম দিন এবং প্রতি বছর মৃত্যু তারিখে যে খতম ও খানা...
লোক মুখে বলতে শুনা যায়, মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে দুআ করলে মৃত ব্যক্তি নিজে সাহস পান এবং ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়। তা কি ঠিক?
মৃত্যু-জানাজা
প্রশ্নে বর্নিত কথাগুলোর প্রায় কাছাকাছি বক্তব্য নির্ভরযোগ্য হাদীসে পাওয়া যায়। এক বর্ণনায় এসেছে, দাফন শেষে মৃত ব্যক্তির কবরের পাশে কিছু সময় অবস্থান করলে তার একাকিত্বভাব দূর হয়। আবদুর রহমান ইবনে শ...
মানুষ মৃত্যুর পর লাশে সুগন্ধি লাগানো হয়। এখন জানার বিষয় হল, লাগানো শরীয়ের দৃষ্টিতে কেমন? এবং মহিলাদের লাশেও কি সুগন্ধি লাগানো যাবে?
মৃত্যু-জানাজা
লাশে সুগন্ধি লাগানো মুস্তাহাব৷ মহিলাদের লাশেও সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। -মুসান্নাফ আবদুর রাযযাক ৩/৪১৬; শরহুল মুনইয়্যাহ পৃ. ৫৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬১; আলবাহরুর রায়েক ২/১৭৩ উত্তর প্রদানে মুফ...
فتوی دریافت کریں
اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔