دینی سوالات کے جوابات اور فتاوی

বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রচলন রয়েছে যে, কারো মৃত্যু হলে নিকটাত্মীয়-স্বজনদের উপস্থিতির জন্য মাইয়েতের গোসল, কাফন-দাফন, জানাযা ইত্যাদি বিলম্ব করা হয়। জানার বিষয় হল, মাইয়েতের নিকটাত্মীয়ের জন্য কাফন-দাফন বিলম্ব করা যেতে পারে কি না এবং এভাবে প্রচলিত নিয়মে বিলম্ব করা বৈধ হবে কি না? উত্তর প্রদান করে উপকৃত করার আবেদন রইল।

মৃত্যু-জানাজা
কোনো ব্যক্তির মৃত্যুর পর তার গোসল, কাফন, জানাযা ও দাফনের কাজ যথাসম্ভব দ্রুত সম্পাদন করা উচিত। হাদীস শরীফে এ বিষয়ে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। আর মৃতের নিকটাত্মীয়, বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশীদ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

তাফসীরে মাআরিফুল কুরআন ও দুররে মানুুসুরে একটি হাদীস পেয়েছি। তা হল, ‘যে ব্যক্তি ফরয নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবে সে মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে।’ উভয় কিতাবে বলা হয়েছে যে, ইমাম নাসায়ী হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু আমি নাসায়ী শরীফে হাদীসটি খুঁজে পাইনি। মেহেরবানী করে জানাবেন যে, হাদীসটি নাসায়ী শরীফের কোথায় আছে। আর যদি নাসায়ী শরীফে না থাকে তাহলে হাদীসের কোন কিতাবে আছে আর হাদীসটির হুকুম কী?

মৃত্যু-জানাজা
উক্ত হাদীসটি ইমাম নাসায়ী রাহ. তাঁর ‘সুনানে কুবরা’ তে ‘আমালুল ইয়াউমি ওয়াললাইলা’ অধ্যায়ে উল্লেখ করেছেন। হাদীস নং ৯৯২৮। আর দরসে নেযামীতে পঠিত নাসায়ী শরীফ নামে যে প্রসিদ্ধ কিতাব রয়েছে তা সুনানে কুব...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার পিতাকে তার এক ঘনিষ্ট বন্ধু কিছু জমি হেবা (দান) করেছিল। রেজিস্ট্রিও সম্পন্ন হয়েছে এবং জমির দখলও বুঝিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন পর ঐ লোক (হেবাকারী) মারা যাওয়ার পর তার ওয়ারিসরা ঐ জমি ফিরিয়ে দেওয়ার দাবি করছে। জানতে চাই, তাদের এ দাবি শরীয়তসম্মত কি না? আমাদের জন্য কি তা ফিরিয়ে দেওয়া জরুরি?

মৃত্যু-জানাজা
প্রশ্ন উত্তর প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু জমিটির হেবা সম্পন্ন হয়েছে এবং দাতা জমিটি আপনার পিতাকে বুঝিয়ে দিয়েছেন সুতরাং দাতার ওয়ারিসদের জন্য এখন তা ফিরিয়ে দেওয়ার দাবি করা বৈধ নয় এবং তাদের দাব...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর চার কোণে চার জন খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল গেড়ে দেওয়া শরীয়তসম্মত কি না?

মৃত্যু-জানাজা
কবরে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমল দ্বারা প্রমাণিত। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরে আযাব হচ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার চাচা ঢাকায় চাকরি করতেন। কিছুদিন পূর্বে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। ফলে সেখানে একবার জানাযার নামায অনুষ্ঠিত হয়। ঐ নামাযে চাচার ছেলেরা উপস্থিত ছিল। গ্রামের বাড়িতে লাশ আনার পর তার অন্যান্য আত্মীয়রা দ্বিতীয়বার জানাযার নামায আদায় করে। জানার বিষয় হল, তাদের জন্য দ্বিতীয়বার জানাযা আদায় করা জায়েয হয়েছে কি?

মৃত্যু-জানাজা
যে কোনো মাইয়েতের জন্য একবার জানাযা পড়াই শরীয়তের হুকুম। একাধিকবার জানাযা আদায় করা শরীয়তসম্মত নয়। অবশ্য কখনো যদি মৃতের অভিভাবকদের অনুপস্থিতিতে তাদের অনুমতি ছাড়া জানাযা হয়ে যায় তাহলে তাদের জন্য...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের এলাকায় কবরে লাশ রেখে প্রায় ২ হাত উঁচুতে বাঁশ দেওয়া হয়। লোকদের ধারণা, সওয়াল-জওয়াবের জন্য মুর্দাকে যখন বসানো হবে তখন বসতে গিয়ে যেন মাথা বাঁশে না লাগে। ভালোভাবে যেন বসতে পারে। আর গভীরতার ক্ষেত্রে কেউ বেশি গভীর করে কেউ কম। তাই জানতে চাই, ক) কবরের গভীরতার পরিমাণ কতটুকু হওয়া উচিত? খ) মুর্দা বসতে পারে এ পরিমাণ কবরে ফাঁকা রাখা ঠিক কি না?

মৃত্যু-জানাজা
ক) কবরের গভীরতা এ পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়াং এবং হিংস্র পশুর আক্রমণ থেকেও লাশ হেফাযত থাকে। তাই অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত। সম্ভব হলে পূর্ণ দেহ পরিমাণ গভীর করা উত্তম। খলীফাতুল...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের এলাকায় মৃতকে কবরে চিৎ করে শোয়ানো হয় এবং শুধু মুখ কেবলার দিকে করে দেওয়া হয়। এ পদ্ধতিটি কি ঠিক? নাকি ডান দিকে কাত করে শোয়াতে হবে? জানিয়ে বাধিত করবেন।

মৃত্যু-জানাজা
মৃতকে চিৎ করে কবরে রাখা সুন্নত নিয়ম নয়। বরং ডান কাত করে সীনা কেবলামুখী করে শোয়ানোই সুন্নত। আর এভাবে শোয়ানোর জন্য এমনভাবে কবর বানানো উচিত, যেন লাশ রাখার পর তা সহজেই কেবলার দিকে কাত হয়ে যায়। -আলম...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

সাত বছর বয়সের একটি মেয়েকে তার খালাত ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। তবে দাম্পত্যসুলভ কোনো আচরণ তাদের মাঝে হয়নি। মেয়েটির বয়স এখন আট বছর। এক সপ্তাহ পূর্বে সড়ক দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়েছে। এখন কি তাকে ইদ্দত পালন করতে হবে?

মৃত্যু-জানাজা
হ্যাঁ, তাকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। স্বামীর মৃত্যুতে স্ত্রীর জন্য ইদ্দত পালন করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন-(তরজমা) আর তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায় তাদের স্ত্...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার এক পরিচিতজনের দাদার সম্পত্তি বণ্টন করা হবে। তার পিতা তার দাদার আগেই মারা গেছেন। প্রশ্ন হল, চাচাদের সাথে সেও তার দাদার রেখে যাওয়া সম্পত্তির অংশ পাবে কি না? জনৈক এডভোকেট বলেছেন, অংশীদার হবে। এ ব্যাপারে শরীয়তের মাসআলা কী?

মৃত্যু-জানাজা
শরীয়তের স্বতঃসিদ্ধ বিধান হল, মৃত্যুর সময় কোনো ছেলে বেঁচে থাকলে নাতী-নাতনী দাদার মীরাছ পায় না। এক্ষেত্রে মৃতের অধিক নিকটবর্তী হওয়ায় পুত্র মীরাছের হকদার হয়। শরীয়তে মীরাছ বণ্টনের মৌলনীতি হল, মৃতে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

জনৈকা মহিলার স্বামী সৌদি আরবে শ্রমিকের কাজ করত। গত বছর ডিসেম্বরের ৫ তারিখে ঐ দেশে তার মৃত্যু হয়। কিন্তু স্ত্রী স্বামীর মৃত্যুসংবাদ পায়নি। তাই ইদ্দতের সময় যা কিছু করতে হয় তা না করে স্বাভাবিক জীবন যাপন করেছে। এ বছর অর্থাৎ ২০১১ সালের এপ্রিল মাসের ২০ তারিখ সে স্বামীর মৃত্যুসংবাদ পেয়েছে। সে কি মৃত্যু সংবাদ পাওয়ার পর ইদ্দত পালন করবে? উল্লেখ্য, উক্ত মহিলা অন্তঃসত্ত্বা নয়।

মৃত্যু-জানাজা
স্বামীর মৃত্যুর পর থেকেই স্ত্রীর ইদ্দত শুরু হয়ে যায় চাই স্ত্রী স্বামীর মৃত্যু সম্পর্কে অবগত থাকুক বা না থাকুক। তাই প্রশ্নোক্ত মহিলা স্বামীর মৃত্যুসংবাদ না পেলেও এবং ইদ্দতকালীন নিয়মকানুন পালন না কর...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

فتوی دریافت کریں

اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔