دینی سوالات کے جوابات اور فتاوی
আমাদের এলাকার এক লোক তার বাপ শরিক ভাই (বৈমাত্রেয় ভাই) -এর মেয়ের মেয়েকে বিয়ে করেছে এবং তাদের ঘরে একটি ছেলেসন্তানও হয়েছে। তাদের এই বিয়ে নিয়ে আমাদের এলাকায় বিরূপ পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আমার জানার বিষয় হল, তাদের এই বিয়ে কি শরীয়তসম্মত হয়েছে? যদি না হয় তবে তাদের করণীয় কী? আর তাদের ছেলেসন্তানের হুকুম কী হবে? দয়া করে বিস্তারিত দলিল-প্রমাণসহ জানিয়ে বাধিত করবেন।
মৃত্যু-জানাজা
বৈমাত্রেয় ভাইয়ের মেয়ের মেয়ে মাহরামের অন্তর্ভুক্ত। তার সাথে বিবাহ হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, (তরজমা) তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোম...
জানাযার নামাযে নিয়ত করার সময় মৃত ব্যক্তি পুরুষ না মহিলা তা কি নির্ধারণ করা আবশ্যক। মৃত ব্যক্তি পুরুষ না মহিলা কেউ যদি তা না-ই জানে তবে তার জানাযা কি সহীহ হবে? জানালে কৃতজ্ঞ হব।
মৃত্যু-জানাজা
জানাযা আদায়ের জন্য মৃত ব্যক্তি পুরুষ না মহিলা তা জানা জরুরি নয়। কারো যদি তা জানা না থাকে; বরং শুধু সামনে রাখা মৃত ব্যক্তির জানাযার নিয়ত করে তাহলেও জানাযার নামায সহীহ হয়ে যাবে। অবশ্য জানাযার প্রসি...
কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা যায়। ইন্তেকালের একমাস আগ থেকে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি জীবদ্দশায় তার ছেলেদের উপর অসন্তুষ্ট ছিলেন। মারা যাওয়ার সপ্তাহখানেক আগে তার শহরের জমিটি জনৈক ব্যক্তির নিকট নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। এজন্য তিনি বায়না দেন এবং আংশিক মূল্যও গ্রহণ করেন। তবে এখনো সাব কবলা রেজিস্ট্রি হয়নি। ওয়ারিশগণ তার ইন্তেকালের পর বিষয়টি জানতে পেরে মনক্ষুণ্ণ হয় এবং তারা এ বিক্রয় কোনোভাবেই মেনে নিচ্ছে না। প্রশ্ন হল, এখন তারা ঐ বিক্রয় বাতিল করতে পারবে কি না? এক্ষেত্রে শরীয়তের হুকুম কী? বিস্তারিত জানালে উপকৃত হব।
মৃত্যু-জানাজা
প্রশ্নোক্ত জমি বিক্রির লোকসান যদি ঐ ব্যক্তির সকল সম্পত্তির এক তৃতীয়াংশ সমপরিমাণ বা এর চেয়ে কম হয় তাহলে উক্ত বিক্রি কার্যকর হয়েছে বলে গণ্য হবে। এক্ষেত্রে ওয়ারিসগণের আপত্তি করার কোনো অধিকার থাকবে...
জনৈক ব্যক্তি মৃত্যুর আগে এই অসিয়ত করেছিল যে, তার জানাযা নামায তার নাতী পড়াবে। কিন্তু নাতীর পৌঁছতে দেরি করায় মৃত ব্যক্তির ছেলে জানাযা পড়ায়। প্রশ্ন হল, অসিয়ত ভঙ্গ করে ছেলের নামায পড়ানো কি ঠিক হয়েছে? উল্লেখ্য, মৃত ব্যক্তির ছেলেও নামায পড়ানোর যোগ্যতা রাখেন।&
মৃত্যু-জানাজা
কারো ব্যাপারে জানাযার ইমামতির অসিয়ত করলে সে অসিয়ত পূর্ণ করা জরুরি নয়; বরং মৃত ব্যক্তির জানাযা পড়ানোর ব্যাপারে শরীয়ত যাদেরকে প্রাধান্য দিয়েছে তারাই এর বেশি হকদার। অবশ্য হকদার ব্যক্তি যদি মৃতের অ...
কিছুদিন আগে আমার স্বামী মারা যান। তার ইন্তেকালের মাসখানেক পর আমার গর্ভ নষ্ট হয়ে যায়। ফলে আমি ডিএনসি করাই। গর্ভটি ছিল খুব অল্প দিনের। এখনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়নি। কেবলমাত্র জমাট রক্ত হয়েছে। জানতে চাই, এক্ষেত্রে ডিএনসি করার দ্বারা আমার ইদ্দত পূর্ণ হয়েছে কি? যদি না হয় তাহলে এখন আমার করণীয় কি? বিস্তারিত জানালে উপকৃত হব।
মৃত্যু-জানাজা
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু গর্ভটির কোনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়নি তাই এ গর্ভ নষ্ট হয়ে যাওয়া এবং ডিএনসি করার দ্বারা আপনার ইদ্দত পূর্ণ হয়নি। সুতরাং এক্ষেত্রে আপনাকে স্বামীর মৃত্যুর পর থেকে পুরো চার মাস দ...
জানাযার নামায পড়ার সময় কিছু মানুষকে দেখা যায়, জুতার উপর দাঁড়িয়ে নামায পড়ে। আবার কিছু লোক জুতা খুলে জমিনের উপর দাঁড়ায়। জানার বিষয় হল, জুতার উপর দাঁড়িয়ে জানাযার নামায পড়লে সহীহ হবে কি? কেননা জুতার নিচে তো নাপাকি লেগে থাকার সম্ভাবনা থাকে।
মৃত্যু-জানাজা
উভয় পদ্ধতিই সহীহ। জুতা থেকে পা বের করে জুতার উপর দাঁড়ালে সেক্ষেত্রে জুতার নিচে নাপাকি থাকলেও নামায সহীহ হয়ে যাবে। -আলবাহরুর রায়েক ২/১৭৯; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ৩১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২...
চট্টগ্রামে ফ্লাইওভার দুর্ঘটনায় আমার এক মামা নিহত হন। আমরা তাঁর শুধু কোমর থেকে উপরের অংশটা পেয়েছি। তখন আমরা ঐ অর্ধেক অংশের কাফন-দাফন ও জানাযার ব্যবস্থা করি। ঐ অর্ধেক অংশের উপর আমাদের নামায পড়া কি ঠিক হয়েছে?
মৃত্যু-জানাজা
হ্যাঁ, ঐ অর্ধেক অংশের জানাযার নামায পড়া ঠিক হয়েছে। কারণ কোনো লাশের মাথাসহ অর্ধেক অংশ পাওয়া গেলে তার জানাযা পড়া জরুরি। -আলমাবসূত, সারাখসী ২/৫৪; আলবাহরুর রায়েক ২/১৭৪; ফাতহুল কাদীর ২/৭৬; শরহুল মুনই...
পিতা তার ছেলেমেয়েদের মধ্যে সম্পদ বণ্টন করার ক্ষেত্রে ছেলে ও মেয়েকে সমান সমান দিতে হবে কি না? এ অবস্থায় এমদাদুল মুফতীনের ৯৫৮ নং প্রশ্নের উত্তরে ৮৭০ পৃষ্ঠায় উল্লেখ আছে যে, ছেলে ও মেয়েকে সমান সমান দিতে হবে। মিরাসের নিয়মে মেয়েকে অর্ধেক দিবে না বা দেওয়া উচিত নয়। এ মাসআলা কি সঠিক? বিস্তারিত জানতে চাই।
মৃত্যু-জানাজা
পিতামাতা জীবদ্দশায় সন্তানদিগকে স্থাবর-অস্থাবর সম্পত্তি দেওয়ার বিষয়টি দুভাবে হতে পারে। এক. সন্তানদিগকে সম্পত্তির অংশবিশেষ প্রদান করা। দুই. জীবদ্দশায় সকল সম্পত্তি সম্ভাব্য ওয়ারিশদের মাঝে বণ্টন করে...
আমি একদা আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে সেখানে আমাকে জানাযা পড়াতে হয়। জানাযা শেষে মৃত ব্যক্তির ছেলে আমাকে কিছু টাকা দিয়ে বলে, হুজুর! এ টাকা আপনাকে হাদিয়া। আমি উক্ত টাকা গ্রহণ করিনি। জানাযা পড়ানোর পরে হাদিয়া বলে এভাবে টাকা দিলে সে টাকা নেওয়া জায়েয হবে কি?
মৃত্যু-জানাজা
ঐ টাকা না নিয়ে আপনি ঠিকই করেছেন। কেননা জানাযা পড়িয়ে বিনিময় নেওয়া জায়েয নয়। হাদিয়া বলে দিলেও নেওয়া যাবে না। তা মূলত জানাযা পড়ানোরই বিনিময়। -রদ্দুল মুহতার ৬/৫৬; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়া...
আমাদের এলাকায় তিন তলা বিশিষ্ট একটি মসজিদ আছে। মসজিদের পশ্চিমে মসজিদের জায়গায় বাথরুম, প্রস্রাবখানা ও লাশ রাখার ঘর বিদ্যমান। মসজিদ কমিটি বাথরুম, প্রস্রাবখানা ও লাশ রাখার ঘরের উপরে ছাদ দিয়ে তাতে ইমাম-মুয়াযযিনের পরিবার নিয়ে থাকা, পাঠাগার ও কমিটির মিটিংয়ের জন্য রুম তৈরি করতে চাচ্ছে। এটা করা বৈধ হবে কি? জানিয়ে বাধিত করবেন।
মৃত্যু-জানাজা
প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ ইস্তেঞ্জা খানা ও লাশ রাখার ঘরের উপর ইমাম-মুয়াযযিনের স্বপরিবারে থাকার ব্যবস্থা করা এবং মসজিদের অফিস কক্ষ ও ইসলামী বই-পুস্তকের জন্য পাঠাগার করা জায়েয হবে। তবে ঐ অংশের জন্য...
فتوی دریافت کریں
اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔