دینی سوالات کے جوابات اور فتاوی

অনেককে দেখা যায়, তারা প্যান্টের সাথে গেঞ্জি কিংবা শর্ট শার্ট পরে এবং ঐ পোশাকে নামায আদায় করে। আর ঐ পোশাকে নামায পড়লে রুকু-সিজদার সময় সাধারণত কোমরের নিচের অংশ থেকে কাপড় সরে যায়। আমার প্রশ্ন হল, ঐভাবে নামায পড়লে কি তা সহীহ হবে? জানিয়ে বাধিত করবেন।

খাওয়া-পোশাক
পুরুষের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত অংশটুকু সতরের অন্তর্ভুক্ত। যা ঢেকে রাখা ফরয। নামায অবস্থায় সতরের কোনো অঙ্গের এক চতুর্থাংশ তিন তাসবীহ পরিমাণ সময় খোলা থাকলে নামায নষ্ট হয়ে যায়। তাই নাভি বরাবর...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

দুধ, চিনি ইত্যাদির সাথে অনেক সময় পিঁপড়া থাকে। দুধ বা চিনির সাথে দু একটা পিঁপড়াও মুখের ভিতরে চলে যায়। জানতে চাই, চিনি বা দুধের সাথে থাকা ঐ পিঁপড়া খাওয়া যাবে কি? এ বিষয়ে শরয়ী সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

খাওয়া-পোশাক
না, এসব পিঁপড়াও খাওয়া বৈধ নয়। কোনো খাদ্যের মধ্যে পিঁপড়া থাকলে তা সম্পূর্ণরূপে বেছে ফেলে দিয়ে ঐ খাবার খাওয়া যাবে। জেনেশুনে একটি পিঁপড়াও খাওয়া যাবে না। -আলমুহীতুল বুরহানী ৮/৪১৫; ফাতাওয়া হিন্দি...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের স্কুলের এক স্যারকে বলতে শুনলাম যে, প্লেটের মাঝখান থেকে খাবার খাবে না। খেলে খাবারের বরকত থকে না। তার এ কথাটি কতটুকু সঠিক? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

খাওয়া-পোশাক
আপনাদের স্যারের কথাটি সঠিক। হাদীস শরীফে এসেছে, আবদুল্লাহ ইবনে আববাস রা. বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বরকত খাবারের মাঝখানে অবতীর্ণ হয়। অতএব তোমরা খাবারের এক...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

শীতকালে আমাদের এলাকায় কানটুপি পাওয়া যায়। যা পরিধান করলে সাধারণত কপাল ঢেকে যায়। প্রশ্ন হল, কানটুপি পরে কপাল ঢাকা অবস্থায় সিজদা করলে সিজদা আদায় হবে কি?

খাওয়া-পোশাক
টুপি ইত্যাদি দ্বারা কপাল আবৃত অবস্থায় সিজদা করা অনুত্তম। নাফে রহ. বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা. পাগড়ীর পেঁচ (কপাল থেকে) না সরিয়ে তার উপর সিজদা করা অপছন্দ করতেন। (আলআওসাত ৩/৩৪৩) ইবরাহীম নাখায়ী রহ....
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের এলাকায় নিয়ম আছে যে, বাচ্চার খতনা করার কিছুদিন পর তার পিতা-মাতা বা অভিভাবক তাদের নিকটাত্মীয়, পাড়া-প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের দাওয়াত করে। তাতে বড় আকারে খাবারের আয়োজন করা হয় এবং আমন্ত্রিত মেহমানগণ বিভিন্ন ধরনের উপহার-উপঢৌকন দিয়ে থাকে। জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে খতনা উপলক্ষে এ ধরনের দাওয়াতের আয়োজন করার বিধান কী? এবং এমন দাওয়াতে অংশগ্রহণ করার হুকুম কী?

খাওয়া-পোশাক
খতনা উপলক্ষে দাওয়াতের আয়োজন করা একটি মুবাহ কাজ মাত্র। এটি সুন্নত বা মুস্তাহাব নয়। এ উপলক্ষে দাওয়াত করার মধ্যে বিশেষ কোনো ফযীলতও নেই। হাদীস শরীফে বর্ণিত হয়েছে, একবার হযরত উসমান ইবনে আবুল আছ রা.কে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমরা জানি, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলা সুন্নত এবং হাদীস শরীফে বিসমিল্লাহ পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলাবারাকাতিল্লাহ এই ইবারতে কোনো দুআ হাদীস শরীফে কিংবা সাহাবা-তাবেয়ীনের আছারে বর্ণিত আছে কি না?

খাওয়া-পোশাক
খানা খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার কথা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। হাদীসে এসেছে-‘তোমরা বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ বলে খাবার গ্রহণ কর।’ (মুসতাদরাকে হাকেম ৫/১৪৬, হাকেম ও হাফেয যা...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের এলাকায় প্রচলন রয়েছে যে, কেউ মারা গেলে তার বাড়িতে তিনদিন পর্যন্ত চুলা জ্বালানো যাবে না। এ সময় আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশী তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়। মানুষ এটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। আসলেই কি মৃতের পরিবারের জন্য তিন দিন পর্যন্ত চুলা জ্বালানো নিষেধ? জানালে কৃতজ্ঞ হব।

খাওয়া-পোশাক
আপনাদের এলাকার প্রচলনটি শরীয়তসম্মত নয়। কেউ মারা গেলে সে বাড়িতে তিনদিন পর্যন্ত চুলা জ্বালানো যাবে না-এ ধারণা ভুল। তবে প্রথম দিন মৃতের পরিবারের জন্য অন্যদের কর্তৃক খাবার ব্যবস্থা করার কথা হাদীসে এসে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

নিচের বিষয়গুলোর সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন। ক) মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য দুআ করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কি? খ) মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য এক-দুটি সূরা যেমন-সূরা ইয়াসীন, সূরা মূলক ইত্যাদি তেলাওয়াত করে দুআ করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কি? গ) মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য কুরআন খতম করে দুআ করে টাকা গ্রহণ করা ও খাওয়া যাবে কি? ঘ) দুনিয়াবাী উদ্দেশ্যে, যেমন-রোগ-ব্যাধি থেকে আরোগ্য লাভ করা, ঘরে বরকতের জন্য দুআ করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কি? ঙ) দুনিয়াবী উদ্দেশ্যে এক-দুটি সূরা তেলাওয়াত করে দুআ করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কি? চ) দুনিয়াবী উদ্দেশ্যে কুরআন খতমের পর দুআ করে খাওয়া ও টাকা নেওয়া যাবে কি? উপরোক্ত সূরতগুলোর মধ্যে কোন সূরতে টাকা গ্রহণ করা ও খাওয়া জায়েয হবে আর কোনটিতে জায়েয হবে না?

খাওয়া-পোশাক
মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের জন্য কুরআন মজীদ খতম করে বা কুরআন মজীদের কোনো সূরা তিলাওয়াত করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা জায়েয নেই। নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, সাহাবী আবদুর রহমান ইবনে শিবল রা. থেকে...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

এক ওয়াযে শুনেছি, আয়াতুল কুরসীর ব্যাপারে শয়তান নিজেই নাকি বলেছে, শোয়ার আগে এটি পাঠ করলে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। একথা কি হাদীসে আছে? থাকলে তা কি সহীহ হাদীস?

খাওয়া-পোশাক
হ্যাঁ, সহীহ হাদীস দ্বারা এ কথা প্রমাণিত। এ সংক্রান্ত পূর্ণ হাদীসটি হল, হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করল...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

শ্রদ্ধাভাজন মুফতী সাহেবের নিকট বিনীত আরজ এই যে, নিম্নোল্লেখিত মাসআলার সঠিক সমাধান জানিয়ে আমাকে বাধিত করবেন। ফিদয়া আদায় করার ক্ষেত্রে মিসকীনকে খানা না খাইয়ে এর মূল্য সদকা করে দিতে চাইলে কাউকে মালিক বনানো কি জরুরি? কোনো কারণবশত খানা খাওয়াতে না পারলে এর মূল্য অন্যান্য নফল সদকার মতো মসজিদে দেওয়া, মাদরাসার বিল্ডিং নির্মাণ বা জনকল্যাণমূলক অন্য কোনো কাজে ব্যয় করা যাবে কি না?

খাওয়া-পোশাক
না খাইয়ে অর্থ দিয়ে ফিদয়া দিতে চাইলে দু বেলা খাবারের ন্যায্য মূল্য কোনো মিসকীনকে মালিক বানিয়ে দিতে হবে। অর্থাৎ খানা খাওয়ানোর পরিবর্তে এর মূল্য দিতে চাইলে উপযুক্ত ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া আব...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

فتوی دریافت کریں

اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔