دینی سوالات کے جوابات اور فتاوی
আমরা জানি নখ, চুল বা পশম ইত্যাদি কেটে মাটিতে দাফন করে দিতে হয়৷ কিন্তু আমরা যারা শহরের মানুষ তা কোথায় ফেলব? কারন শহরে দাফনের জায়গা পাওয়া কঠিন। কমোডে ফেলা যাবে কি না?
বিবিধ
নখ, চুল বা পশম ইত্যাদি কেটে তা মাটির নিচে দাফন করে দেওয়াই উত্তম। তবে শহরে বা যেখানে মাটিচাপা দেওয়ার সুযোগ নেই সেখানে বাসার ময়লার ঝুড়িতে ফেলা যাবে। কিন্তু তা কমোডে ফেলা উচিত নয়। আর যেসব পশম শরীরে...
কিছুদিন আগে আমাদের মসজিদে ফজরের নামাযের আগ মুহূর্তে একটি জানাযা এসে উপস্থিত হয়। কথা ছিল, নামাযের পরপরই জানাযা অনুষ্ঠিত হবে। কিন্তু আনুষঙ্গিক কিছু কারণে বিলম্ব হয়। এমনকি সূর্যোদয়ের সময় হয়ে যায়। তখন জানাযার জন্য সবই প্রস্তুত থাকা সত্ত্বেও ঘোষণা করা হয় যে, এখন সূর্যোদয় হচ্ছে। জানাযা আরও দশ মিনিট পর অনুষ্ঠিত হবে। জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে আরও ১০ মিনিট বিলম্ব করার প্রয়োজন কি ছিল? অথচ আমরা জানি, জানাযা উপস্থিত হলে দেরি করতে নেই।
মৃত্যু-জানাজা
প্রশ্নোক্ত ক্ষেত্রে ১০ মিনিট বিলম্ব করে সূর্যোদয়ের পর জানাযার নামায আদায় করা ঠিকই হয়েছে। কারণ আগ থেকে জানাযা প্রস্তুত থাকলে সূর্যোদয়ের সময় জানাযার নামায আদায় করা মাকরূহে তাহরীমী। সুতরাং এক্ষেত্...
মুফতী সাহেব আমার একটি প্রশ্নের উত্তর দিবেন৷ রাস্তা-ঘাট বা অন্য কোথাও কোন মূল্যবান জিনিষ পড়ে থাকতে দেখা গেলে উহা কি করবো? উঠাবো নাকি যেভাবে আছে সেভাবেই রেখে দিবো? উঠালে করনীয় কি? জানাবেন প্লীজ ৷
বিবিধ
পড়ে থাকা মূল্যবান বস্তু নষ্ট হয়ে যাওয়া বা কোন চোর ডাকাতের হাতে চলে যাওয়ার আশংকা হলে তা উঠাতে হবে ৷ উঠিয়ে যথা সম্ভব উক্ত বস্তুর মালিকের কাছে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করবে। নিকটস্থ কোন দোকান, বাসা...
কিছুদিন পূর্বে আমার এক মামাতো ভাইয়ের জন্ম হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সময়ই সে মারা যায়। তার জানাযা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এলাকার মুরব্বীগণ বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে জানাযা দিতে হয় না। তারপরও ইমাম সাহেব জানাযা পড়ান। প্রশ্ন হল, ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চা মারা গেলে তার জানাযার নামায পড়তে হবে কি?
মৃত্যু-জানাজা
ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুর দেহের অধিকাংশ বের হওয়ার পর তার মাঝে যদি নড়াচড়া, কান্না, চোখের পলকপাত অথবা জীবিত ভূমিষ্ঠ হওয়ার কোনো আলামত পাওয়া যায় তবে তার জানাযা পড়তে হবে। আর যদি অধিকাংশ ভূমিষ্ঠ হওয...
হুজুর! আমি ফজরের জামাতে রুকুতে এমন সময় শামিল হয়েছি যে, একবারও পূর্ণভাবে রুকুর তাসবীহ পড়তে পারিনি। তবে তসবীর শুরু করেছিলাম, তখনি ইমাম সাহেব দাড়িয়ে যান ৷ এ অবস্থায় আমি রুকু ও রাকাত পেয়েছি বলে ধরা হবে কি না? নাকি একবার পূর্ণ তাসবীহ পড়ার সুযোগ পেলে রাকাত পেয়েছি ধরা হবে?
বিবিধ
রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরি। আর রুকু পাওয়ার জন্য এক মুহূর্ত হলেও ইমামের সাথে রুকুতে শরিক হওয়া জরুরী । ইমামের সাথে রুকুর পুর্ন তাসবীহ পাওয়া জরুরি নয়। তবে যদি ইমামকে রুকু অবস্থায় এক মুর্তের জন্...
ক) জুমার দিন খুতবার পূর্বে বাংলায় বয়ান চলাকালে যিকির-আযকার বা কথাবার্তা বলা যাবে কি? নাকি খুতবার ন্যায় তাও চুপ করে শোনা ওয়াজিব? খ) আমাদের এলাকায় এ কথা প্রচলিত আছে যে, মৃত ব্যক্তিকে যদি কবরে কেবলার দিক ছাড়া অন্যদিকে মুখ করে শোয়ানো হয় এটা তার ঈমানবিহীন মৃত্যুর আলামত। এ কথা কি সঠিক?
মৃত্যু-জানাজা
ক) জুমার নামাযের পূর্বে আরবীতে যে খুতবা হয় তা শ্রবণ করা সকলের উপর ওয়াজিব। আর খুতবাপূর্ব বাংলায় যে বয়ান হয় তা জুমআর অংশ নয়। তা শ্রবণ করা ওয়াজিব নয়। তবে যেহেতু এটি দ্বীনী আলোচনা তাই এ সময় কথা...
হুজুর! আমাদের এলাকায় প্রচলন আছে, ভাঙ্গাচোরা লোহা লংকর টিন ইত্যাদি জিনিসপত্র আলু, পিয়াজের বিনিময়ে কিছু লোক বাড়ি বাড়ি হেটে হেটে বিক্রি করে। বিক্রির পদ্ধতিটি এমন যে, এক পাল্লায় ভাঙ্গাচোরা জিনিসপত্র রাখা হয় অপর পাল্লায় আলু অথবা পিয়াজ রাখা হয়৷ এবংপাল্লার দণ্ডি সমান করা হয়। এভাবে মিষ্টি আলু অথবা পিয়াজের বিনিময়ে ভাঙ্গাচোরা জিনিসপত্র বিক্রি করা কি শরীয়তসম্মত?
বিবিধ
জ্বী হ্যাঁ, প্রশ্নে বর্নিত পদ্ধতিতে ভাঙ্গাচোরা লোহা লংকর টিন ইত্যাদির পরিবর্তে আলু বা পিয়াজের লেনদেন বৈধ ও শরীয়তসম্মত৷ হেদায়া ৩/২১৷ আউনুল মা'বুদ ৭/৩৩০; ফতহুল বারি ৭/৬৷ মুফতী মেরাজ তাহসীন৷ মুফতীঃ জাম...
গত বছর রযমানের ঈদের নামাযের শেষ খুতবার আগেই জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ইমাম সাহেব খুতবা পাঠ করেন। জানার বিষয় হল, খুতবার আগে জানাযা আদায় করা কি ঠিক হয়েছে? নাকি খুতবার পরে জানাযা আদায় করা উচিত?
মৃত্যু-জানাজা
খুতবা ঈদের নামাযেরই অংশবিশেষ। তাই খুতবার পরেই জানাযার নামায আদায় করা উচিত। হাকীমুল উম্মত থানভী রাহ., যফর আহমাদ উসমানী রাহ. বলেন, বিশৃঙ্খলা ও ছত্রভঙ্গের কারণে যেমনিভাবে আগে ঈদ ও জুমআ পড়ে জানাযা পড়া...
শয়তান কোন জাতির? সে কি জিন নাকি আলাদা অন্য কোন জাতির? সকল মানুষকে কি সে একাই ধোঁকা দেয় নাকি তার সাঙ্গ পাঙ্গ আছে? তারা কিসের তৈরি? তাদের কি মানুষের মত বিয়ে সাদী হয়? এ বিষয়ে বিস্তারিত জানাবেন৷
বিবিধ
শয়তানের পরিচয় হলো, সে জিন জাতির অন্তর্ভূক্ত, ভিন্ন কোন জাতি নয়৷ আর জিন জাতি আগুনের সৃষ্টি। মানুষ সৃষ্টির অনেক আগে তাদেরকে সৃষ্টি করা হয়৷ তাদের মানুষের মত নাক কান চোখ মন শরীর ইত্যাদি আছে৷ তারা পান...
আমার মা গত ১০ আগস্ট ২০১৫ ট্রেন দুর্ঘটায় ইন্তেকাল করেন। তিনি ওয়ারিশদের জন্য ৬ শতক জমি রেখে গেছেন। তাঁর ওয়ারিশগণ হল- ১. স্বামী ২. এক পুত্র ও ৩. দুই কন্যা। ইসলামী দৃষ্টিকোণ থেকে এর বণ্টন কীভাবে হবে?
মৃত্যু-জানাজা
প্রশ্নের বর্ণনা অনুযায়ী মৃতের স্থাবর-অস্থাবর সমুদয় সম্পদ থেকে প্রথমে তার কাফন-দাফনের খরচ (প্রয়োজন হলে) পরিশোধ করবে। অতপর তার কোনো ঋণ থাকলে তা আদায় করবে। এরপর তার কোনো বৈধ অসিয়ত থাকলে তা অবশিষ্ট...
فتوی دریافت کریں
اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔