دینی سوالات کے جوابات اور فتاوی
একজন আলেমকে বলতে শুনেছি যে, কেউ যদি হারাম খাদ্য খাওয়ার সময় আলাহ তাআলার নামের সাথে উপহাস করার জন্য বিসমিল্লাহ বলে তবে সে কাফের হয়ে যাবে। তবে কারো যদি উপহাস উদ্দেশ্য না হয় তবে সে কাফের হবে না। কিন্তু দুটি ইসলামী পত্রিকায় এর বিপরীত বক্তব্য দেখলাম। সেখানে বলা হয়েছে, ‘হারাম খাদ্য খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললেই কাফের হয়ে যাবে। স্বয়ং এ কাজটিই এক ধরনের উপহাস। তাই তার নিয়ত কী ছিল তা ধর্তব্য হবে না। এ বিষয়ে সঠিক সমাধান জানিয়ে কৃতার্থ করবেন।
বিবিধ
প্রশ্নে বর্ণিত আলেমের বক্তব্যই সঠিক। পত্রিকা দুটির এ সম্পর্কিত বক্তব্য সঠিক নয়। নিশ্চিতভাবে হারাম জানা সত্ত্বেও কোনো হারাম খাদ্য (যা হারাম হওয়ার বিষয়টি অকাট্য ও সকলেরই জানা) বিসমিলাহ বলে খাওয়া মা...
আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে কয়েকজন শ্রমিককে ধান কাটার জন্য বাড়িতে নিয়ে আসি। কিন্তু বাড়িতে পৌঁছার পরই বৃষ্টি শুরু হয়। বিকেল পর্যন্ত বৃষ্টি চলতে থাকে। এ কারণে তারা কোনো কাজই করতে পারেনি। প্রশ্ন হল, তাদেরকে এ অবস্থায় পারিশ্রমিক দেওয়া আমার উপর জরুরি কি না? জানালে কৃতজ্ঞ হব।
বিবিধ
প্রশ্নোক্ত ক্ষেত্রে শ্রমিকরা যেহেতু বৃষ্টির কারণে কোনো কাজই করতে পারেনি তাই তারা কোনো পারিশ্রমিক পাবে না। তাদেরকে পারিশ্রমিক হিসেবে কিছু দেওয়া জরুরি নয়। -তাবয়ীনুল হাকায়েক ৬/১৪৩; আদ্দুররুল মুখতার...
একদিন আমার বোনের মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ফলে তার রক্তের প্রয়োজন দেখা দেয়। ঘটনাক্রমে তার রক্তের গ্রুপের সাথে আমার রক্তের গ্রুপও মিলে যায়। আমি রক্ত দেওয়ার জন্য প্রস্ত্তত হয়ে যাই। কিন্তু আমার বোনের সাথে আমার মায়ের ব্যক্তিগত বৈরিতা থাকায় তিনি আমাকে রক্ত দিতে নিষেধ করেন। কিন্তু জীবন বাঁচানোর তাকিদে মায়ের কথা উপেক্ষা করে রক্ত দিতে যাই। এখন প্রশ্ন হল, আমার এ কাজটি কি ভালো হয়েছে, নাকি মায়ের নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আমি গুনাহগার হব।
বিবিধ
এ কারণে আপনি গুনাহগার হবেন না। বোনের এই প্রয়োজনের মুহূর্তে ভাই হিসেবে সহযোগিতা করা আপনার দায়িত্ব ছিল। এমন ক্ষেত্রে তার সাহায্য করতে বাধা দেওয়া মায়ের জন্যও ঠিক নয়। তাই আপনি রক্ত দিয়ে ঠিকই করেছেন...
এক ব্যক্তি ভুলে তাওয়াফে বিদা করেনি। তাওয়াফে যিয়ারতের পর অন্য কোনো তাওয়াফও করেনি। দেশে আসার পর এ ভুল ধরা পড়েছে। এখন তার করণীয় কি? তাকে কি দম দিতে হবে?
বিবিধ
হ্যাঁ, কোনো ওজর ছাড়া তাওয়াফে বিদা ছেড়ে দিলে দম ওয়াজিব হয়। অতএব প্রশ্নোক্ত ব্যক্তিকে এ ভুলের জন্য হেরেমের এলাকায় একটি ছাগল বা দুম্বা যবাই করতে হবে। সেখানে কারো মাধ্যমে যবাই করালেও চলবে। -বাদায়ে...
এক ব্যক্তি থেকে শুনলাম যে, কোনো ব্যক্তির যখন হাই আসে সে সময় মুখে হাত না দিলে মুখের ভিতরে শয়তান প্রবেশ করে এবং মুখের ভিতরে সে হাসতে থাকে। কথাটি কতটুকু সত্য? এ সম্পর্কে হাদীসে কিছু থাকলে জানালে কৃতজ্ঞ হব।
বিবিধ
প্রশ্নোক্ত কথা সঠিক। এটি হাদীস শরীফেরই ভাষ্য। আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো হাই আসলে সে যেন মুখে হাত রাখে। কেননা, (এ সময়) শয়...
আমি ফরয গোসলে মাঝে মাঝে কুলি করতে ও নাকে পানি দিতে ভুলে যাই। এক্ষেত্রে পরবর্তীতে আমর করণীয় কি? পুনরায় কি গোসল করতে হবে, নাকি কুলি করে নিলে ও নাকে পানি দিলেই চলবে?
বিবিধ
ফরয গোসলে কুলি করতে বা নাকে পানি দিতে ভুলে গেলে স্মরণ হওয়ার পর নাকে পানি দিলে বা কুলি করে নিলেই চলবে, নতুন করে গোসল করতে হবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর সূত্রে বর্ণিত এক হাদীসে এসেছে, এক ব্যক্তি...
ডিম কেনার পর ভাঙ্গলে অনেক সময় পঁচা বের হয়, যা খাওয়ার উপযুক্ত নয়। অনেক দোকানদার তা পরিবর্তন করে দেয় আর কেউ কেউ দিতে চায় না। জানতে চাই, এ ধরনের ডিম পরিবর্তন করতে পারব কি না? আর দোকানদারের জন্য তা পরিবর্তন করে দেওয়া জরুরি কি না?
বিবিধ
ডিম ক্রয় করে তা ভাঙ্গার পর যদি একেবারে নষ্ট ও পঁচা পাওয়া যায় তাহলে তা দোকানদারকে দেখিয়ে মূল্য ফেরত নিতে পারবেন। কিংবা অন্য ডিম আনতে পারবেন। এক্ষেত্রে দোকানদার ডিম পাল্টে না দিলে তার জন্য এর মূল্য...
বিবাহের সময় ফাতেমা রা.-এর বয়স কত ছিল?
বিবিধ
বিবাহের সময় হযরত ফাতেমা রা.-এর বয়স কত ছিল এ ব্যাপারে একাধিক মত রয়েছে। তবে অধিকাংশের মত হল, ঐ সময় তার বয়স ছিল প্রায় সাড়ে পনেরো বছর। আলইস্তিয়াব, তাহযীবুল কামাল ২২/৩৮৬; তাহযীবুত তাহযীব ইত্যাদি গ...
অনেককেই বলতে শুনি, বিদায়ের সময় মুসাফাহা করা ঠিক নয়। কেননা তা প্রমাণিত নয়। কথাটি কতটুকু সত্য? দলিলপ্রমাণসহ জানতে চাই।
বিবিধ
কথাটি ঠিক নয়। বিদায়ের সময় মুসাফাহা করা হাদীস দ্বারা প্রমাণিত। কাযাআ রাহ. বলেন, আমি আবদুল্লাহ ইবনে ওমর রা. এর নিকট ছিলাম। যখন সেখান থেকে ফিরে আসবো তখন তিনি আমাকে বললেন, থামো, আমি তোমাকে এভাবে বিদায...
পুরুষের কণ্ঠে গাওয়া কোনো হামদ, নাত, কেরাত, ওয়াজ মহিলাদের জন্য শোনার শরয়ী বিধান কী? জানালে কৃতজ্ঞ থাকব।
বিবিধ
পর্দার আড়ালে থেকে শুনতে পারবে। উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
فتوی دریافت کریں
اپنے دینی سوال کا جواب حاصل کرنے کے لیے نیچے دیا گیا فارم پُر کریں۔