ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ
আমাদের বাড়ির পাশে একটি বড় বাজার আছে। দূর-দূরান্ত থেকে মানুষ এ বাজারে আসে। অনেকেই সাইকেলে করে বাজারে আসেন এবং এক ব্যক্তির দোকানে হেফাযতের জন্য রাখেন। দোকানের মালিক এর জন্য সময় অনুপাতে নির্ধারিত ফি নিয়ে থাকে। যেমন ঘন্টা প্রতি ১/২ টাকা। জানতে চাই, সাইকেল জমা রেখে এভাবে ফি গ্রহণ করা জায়েয হবে কি না?
ব্যবসা-চাকুরী
হ্যাঁ, সাইকেল হেফাযতের জন্য ঘন্টা হিসাবে বিনিময় গ্রহণ করা বৈধ হবে। -মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ মাদ্দা : ৭৭৭; শরহুল মাজাল্লাহ, সীলম বায ১/৪৩১; আদ্দুররুল মুখতার ৫/৬৬৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তা...
যারা ব্যংকে চাকরী করে তাদের বেতনের টাকা কি হালাল নাকি হারাম?
ব্যবসা-চাকুরী
ব্যপকভাবে তার উত্তর দেয়া তো মুশকিল কারন এ বিষয়টি তে একটু ব্যাখ্যা রয়েছে৷ ব্যাংকের ক্ষেত্রে একটি মূলনীতি হলো- ব্যাংকে চাকরী করা হারাম হওয়ার কারণ দুইটি। যথা- ১-হারাম কাজে সহায়তা করা। ২-হারাম মাল থেকে...
মুফতী সাহেব , আমি দুটি বিষয় জানতে চাচ্ছি; ১। নিজের বা সন্তানের বা অন্য কারো জীবন সন্ত্রাসী দের হাত থেকে বাঁচাতে মুক্তি পণ দেওয়া জায়েজ কি? ২। ব্যবসা করতে গিয়ে বিভিন্ন কারণে সন্ত্রাসী বা অন্য কাউ কে চাঁদা দেওয়া ইসলামের দুষ্টিতে জায়েজ কি?
ব্যবসা-চাকুরী
সুদ বা ঘুষ গ্রহণ কখনোই জায়েজ নয়। কিন্তু বিপদ থেকে রক্ষা পেতে নিরূপায় অবস্থায় সুদ ও ঘুষ দেয়া জায়েজ আছে। দলিলঃ রদ্দুল মুহতার ৯/৬০৭; ফতহুল কাদীর ৭/২৫৫; বাহরুর রায়েক ৬/২৬২৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহ...
ইসলামী ব্যাংক লিঃ , আল- আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ, শাহজালাল ইসলমী ব্যাংকলিঃ সহ বাংলাদেশে পরিচালিত ইসলামী ব্যাংক সমূহে চাকুরী করা, একাউন্ট খোলাজায়েজ আছে কিনা । যদি জায়েজ না থাকে তাহলে কি কারনে জায়েজ নাই তাহাবিস্তারিত জানালে উপকৃত হব৷
ব্যবসা-চাকুরী
বর্তমানে বাংলাদেশে ইসলামীক নামে পরিচিত ব্যাংকগুলোর সকল কার্যক্রম আমাদের জানামতে পূর্ণ ইসলামী নীতিমালা অনুসারে পরিচালিত হতে পারছে না। তাই ওই সব ইসলামী ব্যাংকে যে কোন পদে চাকুরী করা হালাল-হারামের দৃষ্ট...
আমাদের এলাকায় প্রচলন আছে যে, শীতকালে গাছিরা খেজুর গাছ ভাড়া নেয়। পুরো শীত মৌসুমে খেজুরের রস বিক্রি করে যে টাকা আয় হয় তা থেকে তারা মালিকের ভাড়া পরিশোধ করে। প্রশ্ন হল, উক্ত কারবারটি শরীয়তের দৃষ্টিতে সহীহ কি না?
ব্যবসা-চাকুরী
রসের উদ্দেশ্যে খেজুর গাছ ভাড়া দেওয়া-নেওয়া জায়েয নয়। উল্লেখ্য, প্রশ্নোক্ত কারবারটি শরীয়তসম্মতভাবে করতে চাইলে এভাবে করতে পারবে যে, গাছি গাছ কেটে রস সংগ্রহ করে দিবে এবং তা বিক্রি করে দিবে আর তার প...
ঢাকা শহর ও তার আশপাশের বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর জন্য আমরা একটি মাইক্রোবাস ভাড়া নিই। চুক্তি ছিল, তেলখরচ ছাড়াও গাড়ির মালিককে এক দিনের জন্য ১৫,০০/- টাকা ভাড়া দিতে হবে। কিন্তু বিশেষ কারণে আমরা যেতে পারিনি। গাড়িটি বিকেল পর্যন্ত আমাদের বাসার সামনে অপেক্ষায় ছিল। আমাদের না যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গাড়িটি ফেরত যায়। জানতে চাই, এখন আমাদের কি ব্যবহার না করা সত্ত্বেও এর নির্ধারিত ভাড়া আদায় করতে হবে?
ব্যবসা-চাকুরী
হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে গাড়িটি ব্যবহার না হলেও চুক্তিকৃত ১৫,০০/- টাকাই আদায় করতে হবে। তবে যেহেতু গাড়ি ব্যবহার হয়নি তাই তেল খরচ দিতে হবে না। -আলআশবাহ ওয়াননাযাইর পৃ. ৩২০; শরহুল মাজাল্লাহ খালিদ...
আমি এক আত্মীয়ের কাছ থেকে ৪০,০০০/- টাকা ঋণ নিই এবং সেই টাকা নিয়ে আমার বেশ উপকার হয়। সে আমাকে বলেছে, তোমার যে পরিমান ইচ্ছা বাড়িয়ে দিও। আমার উপকারের বিনিময় হিসেবে তাকে অতিরিক্ত কিছু দেওয়া যাবে কি?
ব্যবসা-চাকুরী
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণদাতা যেহেতু ঋণের ৪০,০০০/- টাকা থেকে কিছু অতিরিক্ত দেওয়ার দাবি জানিয়েছেন তাই এ অতিরিক্ত দেওয়া-নেওয়া সুদ হবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী ফুযালাহ বিন উব...
আমি অগ্রিম ভাড়া প্রদান করে জনৈক ব্যক্তি থেকে দশ বছর মেয়াদে একটি গুদাম ভাড়া নেই। যার পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে। এখন মালিক বিশেষ প্রয়োজনে ছয় মাসের জন্য ঐ গুদামটি আমার কাছ থেকে ভাড়ায় নিতে চাচ্ছে। জানার বিষয় হল, আমার জন্য গুদামটি মালিকের নিকট ভাড়া দেওয়া বৈধ হবে কি?
ব্যবসা-চাকুরী
না, মালিকের নিটক দোকানটি ভাড়া দেওয়া বৈধ হবে না। কারণ ভাড়া নেওয়া বস্ত্ত পুনরায় মালিকের নিকট ভাড়া দেওয়া বৈধ নয়। এক্ষেত্রে মালিককে যে ছয় মাসের জন্য দোকানটি দিতে চাচ্ছেন সেই ছয় মাসের জন্য আপনার...
আমার এক বর্গা চাষী আউশ ধানের মৌসুমে আমার প্রাপ্য পাঁচ মণ ধান করজ হিসেবে রেখে দিয়েছিল। অতপর আমনের মৌসুমে করজ পরিশোধ করতে তিন মণ সাধারণ ধান আর দু’মণ পোলাওর ধান দিয়েছে। যেহেতু পোলাওর ধানের দাম অন্যান্য ধানের তুলনায় প্রায় দ্বিগুণ। তাই আমি প্রথমে নিতে অসম্মতি প্রকাশ করলেও পরে এ ধানের প্রয়োজন আছে বিধায় নিয়ে নিয়েছি। এখন প্রশ্ন হল, সাধারণ ধানের পরিবর্তে এ অধিক মূল্যের ধান গ্রহণ করা আমার জন্য বৈধ হয়েছে কি না?
ব্যবসা-চাকুরী
করজ দেওয়ার সময় যদি উন্নত জাতের ও বেশি মূল্যের ধান দেওয়ার কিংবা যে কোনোভাবে ঋণদাতাকে লাভবান করার শর্ত না হয়ে থাকে এবং সমাজে এমন কোনো প্রচলনও না থাকে; বরং ঋণগ্রহীতা করজ পরিশোধ করার সময় স্বেচ্ছায়...
বর্তমানে বাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে লাকি কুপন ছাড়া হয়। ক্রেতা নির্দিষ্ট পরিমাণ মাল কিনলে তাকে একটি কুপন দেওয়া হয়। পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রশ্ন হল, এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনা-বেচা করা কি জায়েয হবে? লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা যাবে কি?
ব্যবসা-চাকুরী
যদি পুরস্কারের কুপন ছাড়ার কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করা না হয় কিংবা এর কারণে ক্রেতাদেরকে কোনোরূপ ধোঁকা দেওয়ার অভিপ্রায় না থাকে যথা- নিম্নমানের মাল চালিয়ে দেওয়া ইত্যাদি এবং ক্রেতা শুধু পুরস্কার...
ফতোয়া জিজ্ঞাসা করুন
আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।